Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অর্থনীতি

ব্যবসায়ীদের দাবি, কর আরোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ হোক

ব্যবসায়ীদের দাবি, কর আরোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ হোক
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

অর্থনীতি ডেস্ক:
বাড়তি কর বসানোর আগে বাজারে এর প্রভাব বিশ্লেষণের প্রস্তাব করেছে ব্যবসায়ী সংগঠনগুলো। দাতা সংস্থা বা অন্য কোনো চাপে পণ্য বা সেবার ওপর করারোপ চান না তারা। ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিদ্যমান কর আইনের বিভিন্ন ধারায় সংশোধন, পরিবর্তন ও এনবিআরের তিন বিভাগ (শুল্ক, আয়কর ও মূসক) সমন্বয়সহ বিভিন্ন দাবি ও প্রস্তাব জানান ব্যবসায়ীরা।

গত সপ্তাহে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), বেপজা, বেজা, বিডাসহ একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসে এনবিআর। চলতি সপ্তাহে রিহ্যাব, রেস্তোরাঁ মালিক সমিতি, বারভিডাসহ বেশ কয়েকটি পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে উৎসে করহার যৌক্তিকীকরণ, করপোরেট করহার কমানো এবং অগ্রিম আয়কর ও টার্নওভার করনীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে এফআইসিসিআই।

এ ধরনের পণ্য যারা বিক্রি করেন বেশিরভাগেরই টিআইএন নেই। তারা আয়করের বিষয়ে একেবারে অজ্ঞ। ব্যবসায়ীরা এসব পণ্য খুচরা বাজার থেকে নগদে কিনে আনেন। এসব কারণে এ ধরনের কৃষিপণ্যে উৎসে করারোপের প্রয়োজন নেই।-রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব মো. ইমরান হাসান

সংগঠনটির পক্ষে প্রস্তাবনা তুলে ধরে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশিস বড়ুয়া বলেন, ‘সুইটমিট ও বেভারেজ পণ্যে ৩ শতাংশ ন্যূনতম কর করা হয়েছে। আগে দিতে হতো ০ দশমিক ৬ শতাংশ। এটা হওয়ার পর হয়তো অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে ১২০ টাকা, যা আগে ছিল ১০০ টাকা। দাম বাড়ার ফলে দেখা গেলো নতুন করে ১০০ ইউনিট বিক্রির স্থলে বিক্রি হলো ৭৫ ইউনিট। আগে যেখানে এনবিআর ৪ হাজার ৪৩৫ টাকা ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি পেতো সেখানে এখন পাচ্ছে ৩ হাজার ৯৩৮ টাকা। এখানে এনবিআর ৪৩৮ টাকার রাজস্ব হারালো। আবার ন্যূনতম কর বাড়ানোয় বেশি পাচ্ছে মাত্র ২১০ টাকা। এখানে আসলে প্রভাব বিশ্লেষণ করা জরুরি। তা না হলে যেসব কোম্পানি এদেশে বিনিয়োগ করবে তারা উৎসাহ হারাবে।’

২০২৭ সালের মধ্যে একক ভ্যাট হার ১০ শতাংশ করার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। স্নেহাশিস বড়ুয়া বলেন, ‘যেসব খাতে ১৫ শতাংশ ভ্যাট আছে, তা ২০২৭ সালের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনা যেতে পারে। যেসব খাতের ভ্যাট ১০ শতাংশের নিচে, সেসব খাতের হার ১০ শতাংশ করা যেতে পারে। এতে কার্যকর ভ্যাটের ভার কমে যাবে।’

করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আলাদা করহার, কর প্রশাসন ও নীতি আলাদা করা, কর ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক করা, রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের ক্ষেত্রে জটিলতা দূর করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করতে অনুমোদিত তহবিলের ওপর করহার যৌক্তিক করা ইত্যাদি।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক না করে শুধু টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে অ্যামচেম। প্রত্যন্ত, অনগ্রসর ও অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা প্রস্তাব করে বেপজা। এদিকে স্থলবন্দরগুলোর সীমানা এক কিলোমিটার করে বাড়ানোর দাবি জানিয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার।

কৃষিজাত পণ্যে উৎসে কর বিলোপ চাইবে রেস্তোরাঁ মালিক সমিতি, চাইবে আয়কর আইনের কয়েকটি ধারার সংশোধন। ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা ইত্যাদি পণ্যে ১ শতাংশ উৎসে কর রয়েছে, যা বিলোপ চায় রেস্তোরাঁ মালিক সমিতি।

সমিতির মহাসচিব মো. ইমরান হাসান জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের পণ্য যারা বিক্রি করেন বেশিরভাগেরই টিআইএন নেই। তারা আয়করের বিষয়ে একেবারে অজ্ঞ। ব্যবসায়ীরা এসব পণ্য খুচরা বাজার থেকে নগদে কিনে আনেন। এসব কারণে এ ধরনের কৃষিপণ্যে উৎসে করারোপের প্রয়োজন নেই।’

এছাড়া আয়কর আইনের ধারা ৩৫, ৫৫ এর ট, ৮৯ ও ৭৩ এর গ এর সংশোধন চাইবে সংগঠনটি। জানা যায়, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে করহার কমানোর প্রস্তাব করবে বারভিডা। এদিকে নির্মাণসামগ্রীর ওপর করহার কমানো ও ফ্ল্যাট এবং প্লট রেজিস্ট্রেশনে ফি কমিয়ে আনারও দাবি জানাতে পারে রিহ্যাব। এছাড়া আয়কর আইনের একাধিক আইনের সংশোধন চাইবে সংগঠন দুটি।

গত জানুয়ারি মাসে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় এনবিআর। রেস্তোরাঁ সেবায় ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়। পরে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে আগের হারে ফিরে যায় এনবিআর।

ইমরান হাসান বলেন, ‘সেবা প্রদানে এনবিআর কর্মকর্তাদের হয়রানি কমাতে হবে। পাশাপাশি করহার বাড়ানোর আগে তা সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলে তার বিশ্লেষণও জরুরি।’

এর আগে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘সব ব্যবসায়ী একমত হলে আমরা একক ভ্যাট হার করে দিতে পারি। প্রয়োজনে একক ভ্যাট হার কমাবো। এবারের বাজেটে করহার খুব একটা কমবে না। কারণ করহার খুব বেশি কমানোর সুযোগ নেই।’

আয়কর আইনের কয়েকটি ধারার পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়ার রিফ্লেকশন দেখতে পাবেন।

Previous Post

‘নির্মম সমঝোতার’ পথে ইউক্রেন-আমেরিকা

Next Post

ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post
ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh