Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বিনোদন

বিশ্বসুন্দরী সুস্মিতার তারুণ্যের রহস্য!

বিশ্বসুন্দরী সুস্মিতার তারুণ্যের রহস্য!

ছবি- সংগৃহিত

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

বিনোদন ডেস্ক:
১৯৯৪-তে যেমন দেখতে ছিলেন, এখনও খানিকটা এক রকম। দেখলে কেউ বলবে না বয়স তার বয়স ৪৯! বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে দেখে বয়স অনুমান করাটা মুশকিল। এত টানটান ত্বক, টোনড ফিগারের রহস্য কী, কীভাবে নিজেকে ফিট রাখেন- তা এক সাক্ষাৎকারে খোলসা করেছেন অভিনেত্রী।

সুস্মিতা জানান, এক বিশেষ পানীয় তাকে সারাদিন চনমনে ও ফিট রাখতে সাহায্য করে। কীভাবে দিন শুরু করেন, সারাটা দিন কীভাবে কাটান, সবটাই শেয়ার করেন তিনি।

২০২৩-এ টুইক ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন মিস ইউনিভার্স তার সকালের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেন। জানান, প্রতিদিন সকাল শুরু হয় এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে। সাধারণত সকালে হালকা গান শোনেন তিনি। ধীরে ধীরে শরীরচর্চায় ঢোকেন। এই সময়ে বেশি চিৎকার বা আওয়াজ পছন্দ নয় তার। একই গান লুপে শোনেন, যা নাকি তার কাছে ‘মুভিং মেডিটেশন’ হয়ে ওঠে।

অভিনেত্রী বলেন, ‘আমি চেষ্টা করি ফোনে হাত না দিতে, তবে সবসময় সেটা হয়ে ওঠে না।’

সুস্মিতা কীভাবে এত ফিট রাখেন নিজেকে, উত্তরে সুস্মিতা জানান, আগে প্রচুর ব্যায়াম করতেন। কঠোর পরিশ্রম করতেন। ঘাম ঝরাতেন। প্রথমে এক ঘণ্টা ওয়ার্ম-আপ, তারপরে দু’ঘণ্টা এক্সারসাইজ ও তারপর ৩০ মিনিট কুল-ডাউন। তবে ২০২৩ সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং এই রুটিনে একটু পরিবর্তন আনতে হয়। এখন তিনি হাঁটাহাঁটি, যোগব্যায়াম এবং স্ট্রেচিং করেন সকালে উঠে।

তাহলে কি ব্যায়ামকে বিদায় জানিয়েছেন সুস্মিতা! তার কথায়, আগামী ছয় মাসে তিনি আবার পুরোনো ব্যায়ামের রুটিনে ফিরতে পারবেন।

ব্যায়াম, যোগচর্চা ও জীবনশৈলীই কি সুস্মিতা সেনের ঝকঝকে ত্বকের রহস্য কি না, প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ। আমি মেকআপ সাধারণত করি না, শুধু কাজের জন্য করতে হয়। ক্লিনজিং মিল্ক, টোনার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি, যদিও আমি সেরাম ব্যবহার করি না।’

এই অভ্যাসগুলো সুস্মিতাকে শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো রাখে। আর এর পাশাপাশি তিনি বহু মানুষের অনুপ্রেরণাও।

Previous Post

বিপিএল: মেহেদি মিরাজে ভর করে জিতল খুলনা

Next Post

‘ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ, জুলুম-চাঁদাবাজি করবেন না’

Next Post
‘ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ, জুলুম-চাঁদাবাজি করবেন না’

'ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ, জুলুম-চাঁদাবাজি করবেন না'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ইউসিবিতে হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

ইউসিবিতে হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

খুলনার ৬৭ শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

খুলনার ৬৭ শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা আরও শিথিল করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা আরও শিথিল করল যুক্তরাষ্ট্র

দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ পোস্টাল ব্যালট

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh