Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বিনোদন

বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার বড় চমক!

বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার বড় চমক!
5
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

বিনোদন ডেস্ক:
ঈদ মানেই আনন্দ। ঈদু মানেই খুশি। আর প্রতিটি ঈদে দর্শকদের আনন্দ ও খুশিতে মেতে উঠতে দুটি ম্যাগাজিন অনুষ্ঠান করে থাকে বিটিভি। আর দর্শকরাও তা দেখতে মুখিয়ে থাকেন। তবে এবার তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ অনুষ্ঠান আগে কখনো দর্শকরা দেখেননি।

বিটিভি সবসময় ‘ইত্যাদি’ ও ‘আনন্দমেলা’ অনুষ্ঠান করে থাকে। প্রতি বছরই ঈদের এ দুই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকাদের মেলা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে এবার নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। রুপালি পর্দায় রাজত্ব করার পাশাপাশি এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। প্রযোজকরা বলেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। তিনি ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

এবারের অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। আর এতে অংশগ্রহণ করেছেন— আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। এ ছাড়া কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এ তিন তারকা।

এবারের আনন্দমেলার আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স ও দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী। অন্যদিকে দীঘি নেচেছেন মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে।

আবার ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে আরেকটি গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আরচার বন্যা আক্তার।

আরও থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। সেই সঙ্গে থাকছে দর্শকদের জন্য বিশেষ পর্ব।

Previous Post

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আইন উপদেষ্টা

Next Post

কারাগার থেকেই নেতৃত্বে ইমরান, রাজপথে নামছে পিটিআই

Next Post
পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান

কারাগার থেকেই নেতৃত্বে ইমরান, রাজপথে নামছে পিটিআই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

নবম পে-স্কেল অনুমোদন মন্ত্রিসভায় : কোন গ্রেডে কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল অনুমোদন মন্ত্রিসভায় : কোন গ্রেডে কত বেতন বাড়ছে

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh