Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, জনগণের প্রতি আমাদের রাজনৈতিক কমিটমেন্ট রয়েছে। দায়বদ্ধতা থেকে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে। কারণ আমাদের ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণের যে সমস্ত ওয়াদা, কমিটমেন্ট, সুযোগ-সুবিধার ব্যাপারে বলা হবে, সেটা বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনে উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এমপি হওয়ার পর বিশাল বড় এ ইউনিয়নকে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দিয়ে ভাগ করিয়েছি। আপনারা একটা ইউনিয়ন পেয়েছেন। ইউনিয়ন হওয়ার পর অনেক উন্নয়ন হয়েছে। মসজিদ-মাদরাসা, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আমি এ আসনে নির্বাচিত হলে কি কি কাজ করবো সে পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য মহাপরিকল্পনা করেছে বিএনপি ৩১ দফার মাধ্যমে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে এ ৩১ দফা করা হয়েছে। এ ৩১ দফার মধ্যে মতামত রেখেছে জামায়াত ইসলাম, চরমোনাই। সবাইকে কিন্তু আমরা দাওয়াত দিয়েছি এবং তারা সবাই অংশগ্রহণ করে তাদের স্ব-স্ব মতামত দিয়েছে। বাংলাদেশের মোট ৬২ টা রাজনৈতিক দলের এ দফাগুলোর সাথে সংযোজন দিয়েছে। যেটা ভালো, আমরা সেটা নিয়েছি, যাতে ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

খায়ের ভূঁইয়া বলেন, বিএনপি নির্বাচিত হলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যাতে এ কার্ডের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টু চৌধুরী, সদর উপজেলা (পশ্চিম) শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মিসেস নয়ন মেম্বার, সহসভাপতি হাসিনা শওকত, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সদ্দার, সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার হোসেন প্রমুখ।

Previous Post

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

Next Post

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

Next Post
পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh