নিজস্ব প্রতিবেদক : বিএনপির জোটসঙ্গী এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এর আগে গত শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান কর্নেল অলি।
তবে দীর্ঘ দিনের মিত্র বিএনপিকে ছেড়ে অলি কেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলেন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি।
এ বিষয়ে অলি আহমদ জানান, ১৪ জনের শর্টলিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি।






