ডেনমার্ক প্রতিনিধি : খ্রীষ্ট্রীয় ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড় দিনকে ঘিরে বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্কজুড়ে চলছে আলোকসজ্জা আর উৎসবের আমেজ।
বড়দিন ও নববর্ষ উদযাপন কে কেন্দ্র করে এরইমধ্যে রাজধানী কোপেনহেগেনসহ বিভিন্ন শহরের অধিকাংশ রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রায় দুই মাস ধরে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ।
শত শত আলোকবাতি দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি ও রাস্তার আলোকসজ্জা চলমান থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত।
এদিকে গত ২৪ ডিসেম্বর থেকে সব অফিস আলাদত বন্ধ থাকায় সর্বত্রই ছুটির আমেজ বিরাজ করায় এ উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মাইনাস ডিগ্রীর কনকনে শীত উপেক্ষা করেই নজরকাড়া এসব আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রি দেখতে সন্ধ্যার পর থেকে বিভিন্ন শ্রেণি পেশার ড্যানিশরা ভিড় করছেন। শিশু-কিশোর, পরিবারের সদস্য ও পর্যটকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা দেশ।
সুখী ও শান্তির এই শহরে নিরাপত্তাজনিত কোন আশংকা না থাকায় নিশ্চিন্তে উৎসব উৎযাপন করছেন ড্যানিশরা। কোথাও নেই কোন পুলিশি তৎপরতা বা হয়রানির মতো ঘটনা ।
প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন বড়দিন ও নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ।






