Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home গণমাধ্যম

ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে, তা ভেঙে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে, তা ভেঙে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

ফাইল ছবি

3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে, সেগুলো ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা।

পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র আরেফিন মুহাম্মদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ্ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ প্রমুখ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেসব টক শো, যেসব মিডিয়াপাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন; আপনারা এ ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এত দিন পর্যন্ত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন, সেই কলমগুলো ভেঙে দেব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে।’

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরবর্তী সময়ে যারাই নীতিনির্ধারণী পর্যায়ে আসবে, তাদেরও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী মনস্তাত্ত্বিক চিন্তা শক্তি রয়েছে, সব কটির সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ করতে হবে এবং প্রতিটি জিনিসের দালিলিক স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে।

আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত। তিনি বলেন, ‘তাঁদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে, যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নেব আওয়ামী লীগের সঙ্গে তাদের ইন্ধন ছিল।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৫ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আলটিমেটাম ছিল। বর্তমান সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেবে বলে কথা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন, কোনো কারণে ঘোষণা দিতে এবং জন–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন। যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা যেভাবে আগস্টে রাস্তায় নেমে হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে রাস্তায় নেমে দাবি আদায় করে নেব।’

পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘মুজিববাদ দিয়ে বাংলাদেশের তরুণদের কনফিউজড করা হয়েছে। চব্বিশের তরুণেরা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ কী করতে পারে। শামীম ওসমান এই নারায়ণগঞ্জে জুলুম-অত্যাচার করেছে। শামীম ওসমান ও তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনতে হবে।’

গত তিনটি জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো যৌক্তিক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে নেই। আমাদের ঘোষণাপত্রে এসব কিছুর ঘোষণা থাকতে হবে। এই ঘোষণাপত্র বাংলাদেশের তরুণদের ম্যান্ডেট হিসেবে কাজ করবে। গত চার মাসে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্রের উদ্যোগ নেয়নি। তারা তরুণ প্রজন্মের পালস বুঝতে পারেনি। লড়াই শেষ হয়নি, বাংলাদেশ পুনর্গঠনের আগপর্যন্ত বাংলাদেশের তরুণদের পার্লামেন্টে নিয়ে না যাওয়া পর্যন্ত, আমাদের লড়াই শেষ হবে না।’

পথসভা শেষে নগরের চাষাঢ়া, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে মিনি পিকআপভ্যানে করে তাঁরা সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

Previous Post

সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়সীমা ঠিক করবে : জাতিসংঘের দূত

Next Post

২০১৮ সালের জাতীয় নির্বাচন : একমাত্র ডিসি রাজি না হওয়ায় রাতে ভোট হয়নি চাঁপাইনবাবগঞ্জে

Next Post
২০১৮ সালের জাতীয় নির্বাচন : একমাত্র ডিসি রাজি না হওয়ায় রাতে ভোট হয়নি চাঁপাইনবাবগঞ্জে

২০১৮ সালের জাতীয় নির্বাচন : একমাত্র ডিসি রাজি না হওয়ায় রাতে ভোট হয়নি চাঁপাইনবাবগঞ্জে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh