নিজস্ব প্রতিবেদক : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিল (২৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি উপজেলার কালাইবাড়ি রাঙ্গাপুকুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাতে ১৬ বিজিবির অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বটতলী রাঙ্গাপুকুর নামক স্থানে অভিযান চালায়।
এ সময় ১ হাজার ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিলকে আটক করা হয়। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।






