Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

পোড়াদহ মেলায় উঠেছে বিশালাকৃতির মাছ

পোড়াদহ মেলায় উঠেছে বিশালাকৃতির মাছ
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের একটি এলাকা পোড়াদহ। ৪০০ বছর আগে থেকে সন্ন্যাসী পূজা উপলক্ষে ওই এলাকার ইছামতী নদীর তীরঘেঁষে ব্যক্তি মালিকানাধীন জমিতে একদিনের জন্য বসে মেলা, যা দেশব্যাপী পরিচিতি পেয়েছে ‘পোড়াদহ মেলা’ হিসেবে।

একদিনের মেলা হলেও এর রেশ থাকে বেশ কয়েকদিন। প্রতি বছর মাঘ মাসের শেষে অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার অনুষ্ঠিত হয় এই মেলা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বসেছে ঐতিহ্যবাহী এই মেলা।

খোঁজ নিয়ে জানা গেছে, পোড়াদহ মেলা ঘিরে উপজেলার দুর্গাহাটা হাইস্কুল মাঠ, দাড়াইল বাজার, সাবগ্রাম, অদ্দিরগোলা, পাচমাইল বাজারসহ বিভিন্ন স্থানে মেলা বসেছে। বরাবরের মতো এবারও মেলার মূল আকর্ষণ হরেক রকমের মাছ। বড় বড় বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই, ব্ল্যাককার্প, গ্রাসকার্প, মৃগেল, সিলভারকার্প, বিগহেড, কার্প, চিতলসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ উঠেছে মেলায়। মেলায় ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে। এছাড়া ২৭ কেজি ওজনের কাতলা ১ হাজার ৪০০ টাকা কেজি, ২০ কেজি ওজনের ব্ল্যাককার্প ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ভোরের আগেই আড়তে আনা হয় বড় আকারের মাছগুলো। আর ভোর থেকেই আড়তে আড়তে ছুটে যান খুচরা ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী তারা মাছ কেনেন। পরে মাছের পসরা সাজিয়ে দোকানে দোকানে জেঁকে বসেন ব্যবসায়ীরা। দিনভর দোকানগুলোয় চলে ধুমছে কেনাকাটা।

বাহারি মিষ্টান্ন সামগ্রী এ মেলার আরেক আকর্ষণ। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনা মিষ্টি পাওয়া যায়। দেড় থেকে দুই কেজি ওজনের মিষ্টি পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ। ১২ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি ছিল এবার প্রধান আকর্ষণ।

পোড়াদহ মেলার মন্দিরের পুরোহিত নারায়ণ চন্দ্র পাল বলেন, মেলায় দূর-দূরান্ত থেকে লোকজন আসে। এটি মূলত মাছের মেলা। এই মেলা তিন দিন থাকে—মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।

লোহার জিনিসপত্র নিয়ে মেলায় এসেছেন জয়পুরহাটের কালাই থানার নারায়ণ চন্দ্র কর্মকার। তিনি বলেন, প্রতিবছর এই মেলাতে আসি। মেলায় লোহা ও কাঠের জিনিসপত্র প্রচুর বিক্রি হয়।

সোনাতলা থেকে আসা লিটন নামের একজন মাছ ব্যবসায়ী বলেন, রুই, কাতলা, বিগহেড মাছ নিয়ে মেলায় এসেছি। লোকজন দেখছে, বেচাবিক্রিও হচ্ছে।

তৈবুর রহমান নামের একজন ক্রেতা বলেন, আমি মাছ কিনতে এসেছি। তবে গত বছরের তুলনায় এবার মাছের দাম কিছুটা বেশি।

বগুড়ার শেরপুর থেকে এসেছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি ছয় কেজি ওজনের একটি রুই মাছ কিনেছেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, ছেলেমেয়েরা বলে মেলা থেকে বড় মাছ আনতে হবে। তাই বড় দেখে মাছটি কিনলাম।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, পোড়াদহ মেলাকে ঘিরে আশপাশের অনেক গ্রামের মানুষ আনন্দ করার জন্য অধীর আগ্রহে থাকেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ডিবি, সিভিল পুলিশ ও মাঠে সেনাবাহিনী রয়েছে।

Previous Post

হাসিনা গণহত্যার হুকুমদাতা, জাতিসংঘের প্রতিবেদন

Next Post

ঝিনাইদহ সরকারি কেসি কলেজে বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

Next Post
ঝিনাইদহ সরকারি কেসি কলেজে বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

ঝিনাইদহ সরকারি কেসি কলেজে বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh