Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় : সালাহউদ্দিন

পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত ‘জিয়াউর রহমান : যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন এসব কথা বলেন।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ঐকমত্য পায়নি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই।

বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য আছে, সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবেন। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদেরও একটা উদ্দেশ্য আছে। হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া- তাদের উদ্দেশ্য থাকতে পাারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। এ দেশের সব গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের অসংখ্য জীবন হারাতে হয়েছে।

ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো- এ দেশে যেন প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। অবশ্যই আমরা সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব, যদি সুষ্ঠু-অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি। এলে তখন এ ব্যাপারে আলোচনা হবে। আমরা অনেক আগেই তো নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের সিস্টেমে কখনোই পিআর পদ্ধতি উপযুক্ত নয়। আমাদের এখানে ‘এক ব্যক্তির এক ভোট’ এবং প্রতিটি সংসদীয় এলাকায় তার প্রতিনিধিকে সে সরাসরি ভোট দিবে। এই সিস্টেমের মধ্যে আমরা আছি।

Previous Post

এবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Next Post

সৌদিতে যেকোনো সময় কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ

Next Post
সৌদিতে যেকোনো সময় কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ

সৌদিতে যেকোনো সময় কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh