Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

নির্বাচনে জুলাইয়ের প্রভাব কতটা পড়বে

নির্বাচনে জুলাইয়ের প্রভাব কতটা পড়বে
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের উল্লাস; ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল জনতার নিয়ন্ত্রণেফাইল ছবি: দীপু মালাকার
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। এরই ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা রয়েছে। এই নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে নানা আলোচনা আছে। প্রথম আলোর উদ্যোগে পরিচালিত এক জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ মানুষ মনে করেন, এই নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব উল্লেখযোগ্য পরিমাণ ও ব্যাপকভাবে পড়বে।

জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন, নারী ৬৬৮ জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই গণ-অভ্যুত্থানের কতটা প্রভাব পড়বে বলে মনে করেন—জরিপে এ প্রশ্নের জবাবে ৩০ শতাংশ উত্তরদাতা সামান্য প্রভাবের কথা বলেছেন। আর ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের কোনো প্রভাব পড়বে না।

১৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ভোটে জুলাই গণ–অভ্যুত্থানের উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব পড়বে। আর ৪ দশমিক ৭ শতাংশ বলেছেন, ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ, ২৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই নির্বাচনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রভাব পড়বে। অবশ্য নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব পড়বে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেছেন ৩৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা।

নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব-সম্পর্কিত প্রশ্নে নারী ও পুরুষ উত্তরদাতাদের মতামতের মধ্যে পার্থক্য সামান্য। তবে নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, একেবারে তরুণ ভোটারদের মধ্যে এমনটা মনে করার প্রবণতা কিছুটা বেশি। যেমন, ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারদের সাড়ে ২৫ শতাংশ মনে করেন, নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। আর এই বয়সী ভোটারদের ৪ দশমিক ৭ শতাংশের ধারণা, নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়বে।

Previous Post

লিবিয়ার কমান্ডার হাফতারের সঙ্গে সিসির সাক্ষাৎ

Next Post

তফসিল ঘোষণার পর সমাবেশ-আন্দোলন বন্ধের আহ্বান সরকারের

Next Post
তফসিল ঘোষণার পর সমাবেশ-আন্দোলন বন্ধের আহ্বান সরকারের

তফসিল ঘোষণার পর সমাবেশ-আন্দোলন বন্ধের আহ্বান সরকারের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh