Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

নগর ভবনে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি

নগর ভবনে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ব্লকেড কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। এই কর্মসূচি থেকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হন ঢাকার বিভিন্ন এলাকার লোকজন। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গমার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। ফলে নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এদিকে নগর ভবনে ব্লকেড কর্মসূচির কারণে সংস্থাটির কার্যক্রম কার্যত অচল হয়ে গেছে। নগর ভবনের প্রতিটি ফটকে তারা তালা দিয়েছেন। সংস্থাটির কর্মকর্তা কর্মচারী এবং সেবাগ্রহীতাদের কেউ নগর ভবনে ঢুকতে পারছেন না। এছাড়া নগর ভবনে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেবা নিতে গিয়ে ফিরে যাচ্ছেন নাগরিকেরা।

তবে আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার রায় আদালত দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। স্থানীয় সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানায়। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

এই দাবিতে আজ পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ইশরাকের সমর্থকেরা। এর আগে গত শনি এবং রোববার সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তারা।

ডিএসসিসির ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে অঞ্চলে ১ এর (ধানমন্ডি কলাবাগান, নিউমার্কেট, শাহবাগ) আঞ্চলিক কার্যালয় নগর ভবন অবস্থিত। সোমবার (১৯ মে) সকাল ১০টায় নগর ভবনের সামনে যান কলাবাগানের ডলফিন মোড়ের বাসিন্দা মকবুল হোসেন। নগর ভবনের প্রধান ফটোকে তাল থাকায় তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি।

শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইশরাকের আবেদন
আলাপকালে মকবুল হোসেন বলেন, নগর ভবনের সামনে আন্দোলন চলে এটা জানতাম না। ছেলের জন্মনিবন্ধন করাতে গিয়েছিলাম। কিন্তু আন্দোলনের কারণে নগর ভবনেই ঢুকতে পারিনি। মেয়র হওয়ার আগে যে ব্যক্তি এমন জনভোগান্তি সৃষ্টি করে, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে থেকে লালবাগের কেল্লার মোড়ে শতাধিক লেগুনা যাত্রী পরিবহন করে। কিন্তু ব্লকেড কর্মসূচির কারণে লেগুনাগুলো ফুলবাড়িয়া থেকেই ফিরে যাচ্ছে। এ পথের যাত্রীদের গুলিস্তান থেকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

গুলিস্তান থেকে হেঁটে চানখারপুল যাচ্ছিলেন কামরুল ইসলাম। তিনি বলেন, এ আন্দোলনের কারণে গুলিস্তানসহ আশপাশের সব সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মানুষের চরম ভোগান্তি হচ্ছে। ইশরাকের বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।

টানা পঞ্চম দিনের এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ইশরাক হোসেনকে ঢাকার মানুষ মেয়র হিসেবে দেখতে চায়। কারণ ২০২০ সালে তাদের ভোটেই তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তার স্থলে আরেকজনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আগের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়াতে কালক্ষেপণ করছেন। ঢাকাবাসীর দাবি দ্রুত ইশরাক হোসেনকে শপথ করানো হোক। অন্যথায় তাদের এই আন্দোলন লাগাতার চলবে।

নাগরিক ভোগান্তির বিষয়ে প্রশ্ন করা হলে মশিউর রহমান তা এড়িয়ে যান।

Previous Post

যে কারণে গ্রেফতার নুসরাত ফারিয়া, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগের নির্বাচনের সুযোগ নেই

Next Post
স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগের নির্বাচনের সুযোগ নেই

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগের নির্বাচনের সুযোগ নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh