Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

তরুণদের ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে

তরুণদের ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন।

বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবের আদলে তরুণদের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করতে হবে।

উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত দুই দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, তা অনেকটাই তরুণদের ওপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারাই সফলতা পাবে।

বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তিনির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আলোচনা পর্ব শেষে তারুণ্যের উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য নাজমুল আমীনের লেখা ‘জুলাই ম্যাসাকার’ কবিতার আবৃত্তির ভিডিও প্রদর্শিত হয়। এরপর তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ দেখানো হয়।

Previous Post

শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা ব্যাপক

Next Post

বেলিংহামকে লাল কার্ড দেখিয়ে বিপাকে স্প্যানিশ রেফারি!

Next Post
বেলিংহামকে লাল কার্ড দেখিয়ে বিপাকে স্প্যানিশ রেফারি!

বেলিংহামকে লাল কার্ড দেখিয়ে বিপাকে স্প্যানিশ রেফারি!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh