Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

চাঁপাই, নওগাঁ ও লালমনিরহাটে সীমান্তে বিএসএফকে প্রতিরোধ বিজিবির

শিবগঞ্জ সীমান্তে বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আপাতত রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ।

11
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ভিওইবি ডেস্ক :
সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের শূন্যরেখা লঙ্ঘন ঘিরে ছড়িয়েছে এই উত্তেজনা।
দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আঁধারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। বৃহস্পতিবার আমার দেশকে এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম।

এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে বুধবার সন্ধ্যায় সীমান্ত পয়েন্টে পতাকা বৈঠক হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুম বলেন, বিএসএফ জানিয়েছ তাদের চা বাগানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এজন্য যন্ত্র ও খুঁটি স্থাপন করেছিলেন। আমরা স্পষ্ট জানিয়েছি শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো কিছু স্থাপন করার সুযোগ নেই।বিএসএফকে তাদের বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানালে বিএসএফ তা সরিয়ে নেয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় সীমান্ত ঘেঁষে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সোমবার সকালে সীমান্তে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বেড়া নির্মাণ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ওই দিন বিকালে উভয়পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

পরদিন আবার বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিজিবি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বুধবার উভয় পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করে। এ ছাড়া নওগাঁর ধামইরহাট বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। বুধবারের এই ঘটনায় বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ সদস্যরা।

নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ‘নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেওয়া যাবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার দেওয়ার জন্য আসে। এ সময় খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।’

Previous Post

উত্তরা পূর্ব থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি

Next Post

পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রীণল্যান্ড ইস্যুতে চরম উত্তেজনা যুক্তরাষ্ট ও ডেনমার্কের মধ্যে

Next Post
পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রীণল্যান্ড ইস্যুতে চরম উত্তেজনা যুক্তরাষ্ট ও ডেনমার্কের মধ্যে

পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রীণল্যান্ড ইস্যুতে চরম উত্তেজনা যুক্তরাষ্ট ও ডেনমার্কের মধ্যে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh