Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home গণমাধ্যম

গুলিবিদ্ধ আন্দোলনকারীর অপারেশনের গল্প

গুলিবিদ্ধ আন্দোলনকারীর অপারেশনের গল্প
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : সেদিন কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। মোহাম্মদ উল্ল্যাহ মানবিকতার তাগিদে, ঠিক মীর মুগ্ধের মতো আহতদের পানি খাওয়াতে রাস্তায় নেমেছিল। মুগ্ধের মতো তিনিও সেদিন নিচে গিয়েছিলেন শুধু মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু নিয়তির অদ্ভুত খেলায়, ঠিক যখন সে দ্বিতীয়বার পানির বোতল আনতে উপরে উঠছিল, তখনই বাসার সামনে হঠাৎ গুলিবিদ্ধ হয়। ঊরুর ঠিক মাঝ বরাবর। কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই আজ তাকে হয়তো আমরা শহীদের তালিকায় খুঁজতাম মীর মুগ্ধের মতো। সচেতন হওয়ার পর নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করে সে। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বকাও শুনতে হয়। আন্দোলনে নেমেছিলে কেন? মনে মনে সে শুধু ভাবছিল, তৃষ্ণার্ত মানুষকে পানি দেওয়া কি অপরাধ? রাজধানীর পরিস্থিতি তখন ভয়াবহ। আন্দোলনে আহত মানেই সন্দেহ, জিজ্ঞাসাবাদ ও হেনস্তা। হাসপাতালগুলো একে একে ফিরিয়ে দিল। চার বোনের একমাত্র ভাই, গুলিবিদ্ধ অবস্থায়, রক্ত ঝরতে ঝরতে সে ছুটে বেড়াচ্ছে ঢাকা শহরের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। বাড়িতে সবাই ভয়ের মধ্যে। কেউ জেনে গেলে যে সে আন্দোলনে আহত, তাহলে পুরো পরিবারকেই হেনস্তার শিকার হতে হবে। এমন পরিস্থিতিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর ফোন করলেন প্রতিটি অধ্যাপক, প্রতিটি কনসালট্যান্টকে। তিনি অনুরোধ করলেন, একটা ছেলে… গুলিবিদ্ধ… অপারেশনটা কেউ করবেন? সেই রাজনৈতিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কেউই রাজি হলেন না। শেষমেশ গভীর রাতে তিনি আমাকে ফোন দিলেন। ফোনটা পেয়ে আমি আর দেরি করিনি।

দৌড়ে হাসপাতালে গেলাম। রাতের নিস্তব্ধ থিয়েটারে তার ঊরুর হাড়ের পাশ থেকেÑযেখানে নার্ভ, আর্টারি আর জীবনের নরম সুতাগুলো মিশে থাকে, সেখান থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে গুলিটি বের করলাম। সেই গুলিটি ছিল শুধু ধাতু নয়; বরং ভয়ের, অন্যায়ের, অস্থির সময়ের প্রতীক। দুই সপ্তাহ পর সে আবার এলো ড্রেসিং করতে। চিহ্নগুলো শুকিয়ে গেছে, কিন্তু চোখে ছিল অদ্ভুত আলো। হঠাৎ লাজুক কণ্ঠে বলল, স্যার, একটা ছবি তুলতে চাই। এটা আমার জীবনের স্বপ্ন। আপনার সঙ্গে একটা ছবি থাকবে। আমি তার স্বপ্ন ভাঙিনি। কারণ আমারও মনে হয়েছিল, এমন একজন সাহসী ছেলের সঙ্গে একটি ছবি থাকাটা জীবনেরই প্রাপ্তি। আজ যখন ছবিটি দেখি, মনে হয়Ñএ শুধু একজন চিকিৎসক আর রোগীর ছবি নয়। এ দুই সময়ের দুই নায়কের গল্প, একজন রাস্তায় পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ, আরেকজন গভীর রাতে ঝুঁকি নিয়ে তার গুলিটি বের করে বাঁচিয়ে দিল জীবন। জুলাই আন্দোলন শুধু রাজনীতি নয়। এ এক মানবিকতার, সাহসের, আর একে অন্যের পাশে দাঁড়ানোর গল্প। একজন মীর মুগ্ধ শহীদ হয়ে ইতিহাস হয়ে গেলেন আরেকজন মোহাম্মদ উল্ল্যাহ বেঁচে থাকলেন সময়ের সাক্ষ্য হয়ে।

Previous Post

যেসব কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

Next Post

জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

Next Post
জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh