Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

ক্ষমতায় যাওয়ার জন্য একটি দল বেপরোয়া হয়ে উল্টাপাল্টা বলছে : দুলু

ক্ষমতায় যাওয়ার জন্য একটি দল বেপরোয়া হয়ে উল্টাপাল্টা বলছে : দুলু

নাটোরে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

4
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নাটোর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। সভা সমাবেশে ইচ্ছে মতো উল্টাপাল্টা বলছে। তারা জানে না ক্ষমতা এত সহজ নয়। আসলে তারা বোকার স্বর্গে বাস করছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নাটোর সদরের শংকরভাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে, দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয়। জনগণের আস্থার দলে পরিণত হতে হয়। স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই, তাদের প্রতি এ দেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই। বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা দুই অঙ্কের ঘরেই যেতে পারেনি।

দুলু বলেন, ক্ষমতা বহুদূর। ক্ষমতায় যেতে চাইলে আগে এ দেশের মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করুন। জনগণের দলে পরিণত হন, তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন। এ দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সব শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সব হত্যা, অন্যায় ও অবিচারের জন্য সব দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।

জনসভায় দুলু আরও বলেন, আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে। সাড়ে ১৫ বছর যারা এই দেশকে শোষণ করেছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে জামায়াতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন- ‘আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে।’ তার এসব কথা সত্য নয়। বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোনো চাঁদা দিতে হবে না।

দুলু জামায়াতের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন। ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, যারা গত সাড়ে ১৫ বছর এ দেশে হত্যা গুম সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেনের সঞ্চালনায় এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও নবীনদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ লাম।

Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমে জায়গা হচ্ছে না সাকিবের

Next Post

বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh