ডেনমার্ক প্রতিনিধি : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দুতাবাসে আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
দুতাবাস সুত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সোমবার সকালে দুতাবাসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন করবেন কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এ কে এম শহিদুল হক। এছাড়া সন্ধ্যা ৫ টায় দুতাবাসে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। এতে দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়া ডেনমার্কে অবস্থানরত আমন্ত্রিত রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করবেন।






