Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

আরও ১০০ জনকে পুশইন বিএসএফের

আরও ১০০ জনকে পুশইন বিএসএফের
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে পুশইন করতে হাত-পা বেঁধে ও কোমরে বোতল বেঁধে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এছাড়া দেশের পাঁচ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ১০০ জনকে পুশইন করেছে বিএসএফ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা, ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট ও মৌলভীবাজার জেলায় এসব ঘটনা ঘটে। পুশইনের শিকার ব্যক্তিদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রামগড় (খাগড়াছড়ি) : রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদীসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ফেনীরকুল এলাকায় পৌঁছান বলে জানান ভুক্তভোগীরা। তাদের একজন উমেদ আলী বলেন, আমরা হরিয়ানায় শ্রমিকের কাজ করতাম। বাংলাদেশের তীরে পৌঁছানোর পর গ্রামবাসী আমাদের উদ্ধার করে। রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, তারা বাংলাদেশি বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুমিল্লা : কুমিল্লা সীমান্ত দিয়ে ২৮ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তারা বিজিবির হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, তাদের পরিচয় নিশ্চিত করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

ফেনী ও ছাগলনাইয়া : ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও ১৩ শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় : পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ১৩ শিশু রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিকের কাজ করছিলেন। তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

লালমনিরহাট : পাটগ্রাম সীমান্ত ২০ জনকে পুশইন করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেন। বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ১১ জন ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে অপর নয়জনকে পুশইন করা হয়। তাদের পাটগ্রাম থানায় পাঠানো হয়।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, তারা সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।

Previous Post

ডিজিটাল স্বাক্ষরে শৃঙ্খলিত হবে সরকারি কার্যক্রম

Next Post

এআইয়ের কবলে ইত্যাদির নির্মাতা, যা বললেন হানিফ সংকেত

Next Post
এআইয়ের কবলে ইত্যাদির নির্মাতা, যা বললেন হানিফ সংকেত

এআইয়ের কবলে ইত্যাদির নির্মাতা, যা বললেন হানিফ সংকেত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh