Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

আনিসুল-সালমান-জিয়াকে রক্ষার চেষ্টা : জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আনিসুল-সালমান-জিয়াকে রক্ষার চেষ্টা : জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ‘রক্ষার চেষ্টাকারী’ পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এ ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না।’ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে ছাত্রলীগের কর্মী সবুজ আলী ও নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান নিহত হন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুই হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে ‘আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সবুজ আলী ও শাহজাহান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনার পরিদর্শক জাহাঙ্গীর আরিফ ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই’ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন।

ওই চূড়ান্ত প্রতিবেদনে ‘সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায়’ আনিসুল, সালমান ও জিয়াউলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। বলা হয়, আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ায় আবার তদন্ত করা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ‘অসুস্থতা’র কথা বলে ছুটিতে চলে গেছেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যিনি এই কাজ করেছেন, তাঁকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি মনে হয় এখন ছুটিতে আছেন। ছুটিতে থাকলেও ছুটি বেশি দিন কাটাতে পারবেন না। আমরা তাঁকে আইনের আওতায় নিয়ে আসব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। এভাবে (চূড়ান্ত প্রতিবেদন) সাবমিট করার কিন্তু সিস্টেম নেই। তিনি প্রসিডিউরও ফলো করেননি।’

এ সময় চাঁদপুরে জাহাজে সাতজনের খুনের ঘটনা নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা মারা গেছেন, তাঁদের মুঠোফোনগুলো পাওয়া গেছে। এ ঘটনার বিচার হবে। ওই ঘটনায় আহত একজনকে সুস্থ করে তোলার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Previous Post

‌’তেলের নামে আমরা কী খাচ্ছি?’

Next Post

এবার শত কোটি টাকার মানহানির মামলা করলেন সেই কানু

Next Post
এবার শত কোটি টাকার মানহানির মামলা করলেন সেই কানু

এবার শত কোটি টাকার মানহানির মামলা করলেন সেই কানু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh