Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

আইন ভঙ্গ করায় জরিমানার মুখে ম্যাক্সওয়েল

আইন ভঙ্গ করায় জরিমানার মুখে ম্যাক্সওয়েল

ফাইল ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
আচরণবিধি লঙ্ঘনের দায়ে গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করে দেওয়া হয়েছে পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডারের নামের পাশে।

গতকাল মঙ্গলবার চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আইন ভঙ্গ করায় এ জরিমানা গুনতে হলো ম্যাক্সওয়েলকে।

মঙ্গলবারের ম্যাচটি ছিল দর্শকদের জন্য রোমাঞ্চকর ও রানবন্যার। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে। তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জবাবে চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও ৫ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি। ফলে ১৮ রানের জয় পায় পাঞ্জাব।

গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচেই অলরাউন্ডার ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএল জানায়, ‘গ্লেন ম্যাক্সওয়েল ধারা ২.২-এর আওতায় লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন (ম্যাচ চলাকালীন জিনিসপত্র বা স্থাপনায় আঘাত) এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। লেভেল ১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।’

আচরণবিধির ২.২ ধারায় বলা আছে, ‘স্বাভাবিক ক্রিকেট কার্যকলাপের বাইরে যেকোনো কাজ— যেমন স্টাম্পে লাথি মারা কিংবা বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ইত্যাদিতে ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত ক্ষতি সাধন করাই এই অপরাধের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ, কোনো খেলোয়াড় রাগের বশে ব্যাট দিয়ে যদি বিজ্ঞাপন বোর্ড ভেঙে ফেলে, তাও এই অপরাধের মধ্যে পড়বে।’

গতকাল চেন্নাইকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে পাঞ্জাব। আগের ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই টানা চতুর্থবার হারের তিক্ত স্বাদ পেল।

ভারতীয গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, ২ বলে ১ রানে আউট হয়ে (রবীচন্দ্রন অশ্বিনের বলে ফিরতি ক্যাচ দিয়ে) ড্রেসিং রুমে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন ম্যাক্সওয়েল। যদিও ঘটনাটি ঠিক কখন এবং কীভাবে ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

Previous Post

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেবে ১৬২ জন

Next Post

জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

Next Post
জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh