Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home সর্বশেষ

অভ্র কীবোর্ডের জনক মেহেদীর একুশে পদক ও ফারুকীর স্ট্যাটাস

অভ্র কীবোর্ডের জনক মেহেদীর একুশে পদক ও ফারুকীর স্ট্যাটাস

ফাইল ছবি

9
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ভিওইবি ডেস্ক:
‘অভ্র কিবোর্ড’ জনপ্রিয় সফটওয়্যার। সহজেই বাংলা ভাষায় লেখতে পারার এ সফটওয়্যারটির আবিষ্কারক একজন চিকিৎসক, যার নাম মেহেদী হাসান খান। তার আবিষ্কারের ফলে ছোট-বড় সবাই খুব সহজে ভার্চুয়ালি বাংলা ভাষায় লেখালেখি করতে পারছেন।

তাকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তবে অভ্র তৈরির জন্য একা পুরস্কার নিতে চাননি মেহেদী হাসান খান। তাই অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাকি তিনজনও দলগতভাবে একুশে পদক পাবেন।

এ বিষয়ে রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আজকে খুলেই বলা যায়- আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।

তিনি লেখেন, কালকে তার সঙ্গে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন; কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।

তিনি আরও লেখেন- আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট অ্যান্ড টু মুভ ফরওয়ার্ড টুগেদার। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।

Previous Post

পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, চীন ও যুক্তরাষ্ট্র

Next Post

জাবিতে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা সম্পন্ন

Next Post
জাবিতে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা সম্পন্ন

জাবিতে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা সম্পন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

৩৭৮ কনটেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস

৩৭৮ কনটেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ

ঈদে ভিন্ন স্বাদের ঝাল-মিষ্টি খাবার

ঈদে ভিন্ন স্বাদের ঝাল-মিষ্টি খাবার

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh