Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

২৭ বাংলাদেশির অ্যান্টার্কটিকা যাত্রা

২৭ বাংলাদেশির অ্যান্টার্কটিকা যাত্রা
6
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ভিওইবি ডেস্ক :
আর্জেন্টিনার সর্বদক্ষিণের উশুয়াইয়াহ বন্দর ছেড়ে এমভি প্ল্যানসিয়াসের অবস্থান এখন দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। ১১২ অভিযাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজটি ছুটছে অ্যান্টার্কটিকা পানে। এরই মধ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপে নেমেছেন অভিযাত্রীরা। তাঁরা কাছ থেকে দেখেছেন পেঙ্গুইনসহ দ্বীপবাসী নানা প্রজাতির পাখি ও প্রাণী। এই অভিযাত্রীদের মধ্যে আছেন ২৭ বাংলাদেশি।

বাংলাদেশি ২৭ অভিযাত্রীর ১৩ জন গেছেন দেশ থেকে, অন্যরা প্রবাসী বাংলাদেশি। তাঁরা দলে যোগ দেন যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও অস্ট্রেলিয়া থেকে আর্জেন্টিনায় এসে, যাঁদের মধ্যে ১০ জন নারী। দলটির কনিষ্ঠতম সদস্য ১১ বছরের জারিতা। সে মা-বাবার সঙ্গে যাচ্ছে। নানা পেশা ও বয়সের এই অভিযাত্রীরা প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

২৭ জনের দলের সঙ্গে দ্বিতীয়বার অ্যান্টার্কটিকায় যাচ্ছেন লেখক ও পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক। আছেন পর্যটক তারেক অণু ও তানভীর অপু। বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী ১০ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক ওয়ালে একটি গ্রুপ ছবি পোস্ট করে তারেক অণু লিখেছেন, ‘অ্যান্টার্কটিকার পথে ২৭ জন বাংলাদেশি (সবাই অবশ্য ছবিতে নেই)। …১১ থেকে ৮০—সকল বয়সের নানা পেশার, কিন্তু ভ্রমণের নেশায় আক্রান্ত সকলেই। এমন ভ্রমণ এর আগে হয়নি, কোনো দিন হবে কি না কে জানে।’

অভিযাত্রী দলের সদস্য হুমায়রা মোস্তাফা বলেন, ‘আমরা একটি দীর্ঘ সফরে বেরিয়েছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বিভিন্ন দ্বীপে থামছি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা হচ্ছে। এর আগে বাংলাদেশি যাঁরা গেছেন, সবাই বেজক্যাম্প ট্রিপে (এই প্যাকেজে গেলে অ্যান্টার্কটিকায় ক্যাম্পিং, হাইকিং, কায়াকিংয়ের মতো নানা রোমাঞ্চকর কার্যক্রমে অংশ নেওয়া যায়) গেছেন।’

অভিযাত্রীরা ৬ ডিসেম্বর উশুয়াইয়াহ বন্দর থেকে জাহাজে ওঠেন। ২১ দিনের অভিযান শেষে একই বন্দরে ফিরবেন ২৫ ডিসেম্বর। অভিযানে বরফঢাকা মহাদেশের নানা প্রান্ত দেখার পাশাপাশি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও দক্ষিণ জর্জিয়া দ্বীপে থামবেন তাঁরা।

Previous Post

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত বাংলাদেশ

Next Post

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারানাের শঙ্কায়

Next Post
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারানাের শঙ্কায়

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারানাের শঙ্কায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh