Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেওয়া সালমান এফ রহমানসহ শীর্ষস্থানীয় ২৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ জমা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

এরপর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সালমান এফ রহমানসহ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। পর্যালোচনা করে খুব শিগগিরই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট শাটডাউন চলাকালে সালমান এফ রহমানের নেতৃত্বে একদল ব্যবসায়ী ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হয়ে শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তা ও সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাদের বক্তব্য থেকে ফ্যাসিস্ট অবৈধ সরকারের মসনদ টিকিয়ে রাখার ষড়যন্ত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ‘সালমান এফ রহমানের নেতৃত্বে ওই সভায় আহমেদ আকবর সোবহান বলেন, সমস্যা থেকে উত্তরণে সবাইকে এক হতে হবে। বিএনপি-জামায়াত আগেও এমন করেছে, তখন যদি তাদের বিচার হতো, তাহলে আজকে এসব করার সাহস পেত না। আমি মাঝেমধ্যে বলি, কারফিউ আরো আগে দেওয়া উচিত ছিল। কারফিউ যদি আরো আগে দেওয়া হতো, আরো ভালো হতো। আমি জানি প্রধানমন্ত্রী এত কঠোর হতে চান না, তাও বাধ্য হয়েছেন। এই অবস্থায় ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করতে হবে।’

আকবর সোবহান আরো বলেন, আমি চিন্তা করি গত ১৪ বছর আগে আমি কোথায় ছিলাম। আপনারাও চিন্তা করেন ১৪ বছর আগে কোথায় ছিলেন। আমি মনে করি, কারফিউ বা ইন্টারনেট শাটডাউনের কারণে আমাদের ব্যবসা আগামী ৭ দিন ১৫ দিন বা ১ মাস বন্ধ থাকলে আমাদের কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের সকলের নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন কেউ কিছু করতে পারবে না। আমি জানি ইন্টারনেট বন্ধ থাকার কারণে আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। ১৪ বছরে আমি ১৪ গুণ উপরে উঠে আসছি। সুতরাং এই কষ্টটা সবাই সহজভাবে নেন। আমাদের নেত্রীর প্রতি আমাদের বিশ্বাস আস্থা আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও তার প্রতি আমাদের বিশ্বাস আস্থা থাকবে। তার এসব কথাবার্তা শুনে সভায় উপস্থিত সকলেই হাত তালি দিয়ে সম্মতি প্রদান করেন।

সভার এক পর্যায়ে মাহবুব আলম বলেন, আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কোন আবদার নিয়ে আসিনি। আপনি আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন, আজ আর কিছুই চাওয়ার নেই। আমরা টেকনাফ থেকে তেতুলিয়ার ৩ কোটি ব্যবসায়ী একটা কথাই বলতে চাই, আমরা সবসময় আপনার সাথেই এখনো আছি সামনেও থাকব।

সভায় এস এম মান্নান কচি তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে আন্দোলনের নামে এভাবে তারা দেশের সম্পদ নষ্ট করতে পারে এটা ভাবতেই পারি না। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এভাবে ধ্বংস করেছে। ছাত্র আন্দোলনকে ঢাল করে স্বাধীনতাবিরোধী অশুভ চক্র বিএনপি জামাত সারা দেশের সন্ত্রাসীদের ঢাকায় এনে যে ধ্বংসলীলা চালিয়েছে, তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। আজ আমরা আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি, জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব।

ব্যবসায়ী, সকল ব্যাংকের চেয়ারম্যান ও এমডি। মাত্র ১ মিনিটের একটা কলে পুরো হল আজ ভর্তি হয়ে গেসে। এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। এটা একটা অরগানাইজড ক্রাইম, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই চলবে না আমাদের সবাই কে মিলে এটা প্রতিহত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমরা আপনার সাথে ছিলাম আছি এবং থাকব।

অভিযুক্তদের বিরুদ্ধ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

Previous Post

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে যা জানাল সেনাবাহিনী

Next Post

ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের

Next Post
ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের

ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh