Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

২০ মিনিটের সমীকরণে প্রাণে বাঁচলেন রিশাদ ও সতীর্থরা

২০ মিনিটের সমীকরণে প্রাণে বাঁচলেন রিশাদ ও সতীর্থরা
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
গেল মঙ্গলবার থেকে দফায় দফায় পাকিস্তানের বিভিন্ন ড্রোন হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। শনিবার সাময়িক যুদ্ধবিরতির আগ পর্যন্ত সীমান্তবর্তী দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের যুদ্ধাংদেহী অবস্থার মধ্যে গতকাল শুক্রবার স্থগিত করা হয় পিএসএল ও আইপিএল। এরপর পিএসএলের ক্রিকেটারদের আরব আমিরাতে সরিয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে পিএসএল খেলতে যান রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে, আর নাহিদ রানা যোগ দেন পেশোয়ার জালমিতে।

দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে রিশাদ ও নাহিদ রানাদের নিয়ে বাংলাদেশে সৃষ্টি হয় উদ্বেগ-উৎকণ্ঠার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নানাভাবে আশ্বস্ত করে এবং মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করে। ক্রিকেটাররা যেন ভেঙে না পড়েন, সেজন্য পিসিবির পক্ষ থেকেও চেষ্টা ছিল।

মানসিকভাবে ক্রিকেটারদের চাঙা রাখতে অনেক তথ্যও ক্রিকেটারদের কাছে গোপন রাখেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। শনিবার আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে সেসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিশাদ।

রিশাদ জানান, পিসিবি চেয়ারম্যান শুরুতে চেয়েছিলেন পিএসএলের বাকি ম্যাচগুলো করাচিতে আয়োজন করতে। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে এক সভার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এমনকি পাকিস্তানে যে ভারত ড্রোন হামলা চালিয়েছে, তা ক্রিকেটারদের কাছে গোপন করেছিলেন পিসিবি চেয়ারম্যান।

ডানহাতি টাইগার লেগস্পিনার বলেন, ‘মূলত আমাদের মতামত জানার জন্যই সভা ডাকা হয়েছিল। প্রায় সব বিদেশি খেলোয়াড়ই বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার জন্য একমাত্র নিরাপদ স্থান হচ্ছে দুবাই।’

রিশাদ বলেন, ‘হ্যাঁ, পিসিবি চেয়ারম্যান চেষ্টা করেছিলেন আমাদের রাজি করাতে যেন করাচিতে ম্যাচগুলো হয়। তখন তিনি আমাদের কাছ থেকে গোপন করেছিলেন যে এর আগের দিন দু’টি ড্রোন হামলা হয়েছিল – যা আমরা পরে জানতে পারি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই এবং পিসিবি চেয়ারম্যান আমাদের দুবাই পৌঁছাতে অনেক সাহায্য করেন। আল্লাহর রহমতে আমরা নিরাপদে পৌঁছেছি। তাকে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।’

দুবাইয়ের উদ্দেশে রিশাদদের বিমান আকাশে উড়ার কিছুক্ষণ পরই পাকিস্তানের ওই বিমানবন্দরে মিসাইল হামলা চালায় ভারত। আধ ঘণ্টা আগে এই হামলা হলে বড় দুঃসংবাদ আসতে পারতো।

ওই হামলা নিয়ে রিশাদ বলেন, ‘দুবাই নামার পর আমরা শুনলাম যে আমাদের উড্ডয়নের ২০ মিনিট পরই ওই বিমানবন্দরে একটি মিসাইল আঘাত হানে। খবরটা খুব ভয়ঙ্কর ছিল এবং মর্মান্তিকও। দুবাই পৌঁছে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।’

পরিবারের উদ্বেগের বিষয়ে রিশাদ বলেন, ‘আমি যখন বাইরে খেলতে যাই, তখন আমার পরিবার সবসময় চিন্তায় থাকে যে পরিস্থিতি ভালো কি না। এবারও যখন তারা পাকিস্তান সম্পর্কে খবর পেল– বোমা বিস্ফোরণ, মিসাইল হামলার মতো ঘটনা– তখন স্বাভাবিকভাবেই তারা উদ্বিগ্ন হয়ে পড়ে।’

‘আমি চেষ্টা করেছি তাদের বোঝাতে, চিন্তা না করতে। তাতে তারা কিছুটা স্বাভাবিক হয়’- যোগ করেন রিশাদ।

Previous Post

কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতি কোন পথে?

Next Post

ট্রাকচাপায় প্রাণ গেলো জামায়াত নেতার

Next Post
রংপুরে বাড়িতে ডুকে পড়ল গাড়ি, প্রাণ গেল যাত্রীর

ট্রাকচাপায় প্রাণ গেলো জামায়াত নেতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh