Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

সোনা চুরির টাকায় কেনেন ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেল, অতঃপর…

সোনা চুরির টাকায় কেনেন ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেল, অতঃপর…
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেল চালানোর শখ ছিল দীর্ঘদিনের। সেই শখ পূরণ করতে বেশি সোনার অলংকার থাকার সম্ভাবনা আছে—এমন বাসা বেছে নিয়ে চুরি করতেন তিনি। চোরাই স্বর্ণ বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকায় কিনে ফেলেন রয়েল এনফিল্ড মোটরসাইকেল। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। মোটরসাইকেলসহ চোর চক্রের সেই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চোরচক্রের সেই সদস্য হলেন সালাউদ্দিন ওরফে সেতু। এ ছাড়া গ্রেপ্তার বাকি চারজন হলেন মো. জসিম, মোস্তাকিন হোসেন ও মো. ইসমাইল। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার রাতে নগর ও জেলার আনোয়ারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ৫ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার আসকার দিঘির পাড় এলাকায় একটি ভবনের সপ্তম তলায় পূরবী বিশ্বাস নামের এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময় চোরেরা বাসা থেকে ২০ ভরি সোনার অলংকার, নগদ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে নগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে শনাক্ত করা হয়। গত সোমবার রাতে নগরের টাইগারপাস এলাকা থেকে মো. জসিম ও মোস্তাকিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। জসিমের কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার আনোয়ারা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির টাকায় কেনা একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে টেরিবাজার এলাকা থেকে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে। চুরি করা সোনা বিক্রির টাকা ভাগাভাগি করে নিতেন তাঁরা।

মোহাম্মদ মাহবুব আলম খান আরও বলেন, চোরদের একজন সালাউদ্দিন দীর্ঘদিনের শখ পূরণ করতে চুরির টাকায় ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে রয়েল এনফিল্ড মোটরসাইকেল কেনেন। সেটি উদ্ধার করা হয়েছে। চোরাই সোনা টেরিবাজার এলাকার একটি দোকানে বিক্রি করা হতো। পুলিশ অভিযানে গেলে দোকানটি বন্ধ করে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা। চোরাই সোনা কেনাবেচার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

Next Post

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি

Next Post
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh