সুইডেন প্রতিনিধি: সুইডেন ও স্টকহোম মহানগর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুইডেনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুইডেনের এশিয়ান গার্ডেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার সদস্য সচিব ওয়াসিউদ্দিন খান পাঠান টুটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন, এস এম জাহাঙ্গীর হোসেন , আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির উপদেষ্টা মাসুদুল হক আফতাবী, বাছিত চৌধুরী ও সহ-সভাপতি শাহাদাত হোসেন কায়জার এবং সুইডেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী , বাংলাদেশ থেকে আগত নবীন শিক্ষার্থী ও সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করা হয়।






