Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুর ও কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুর ও কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ
5
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : নকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রংপুর ও কুষ্টিয়ায় পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আয়োজনে এবং কুষ্টিয়ায় ছাত্র–জনতার ব্যানারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আজ শনিবার বেলা দুইটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। বক্তারা রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ, সদস্যসচিব হাজিম উল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্যসচিব রহমত আলী, সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, ইনকিলাব মঞ্চের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ।

জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘১৫ দিন আগে ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলনের নেতা শহীদ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। খুনের ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত ছিল, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সরকার একপ্রকার বিষয়টি ভুলে যেতে বসেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ওই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

অবস্থান কর্মসূচিতে থেকে ঘোষণা দেওয়া হয়, শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা হবে। আজ রাতে আগামীকাল রোববারের কর্মসূচি ঘোষণা করা হবে উল্লেখ করে বিকেল পাঁচটার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা আড়াইটার দিকে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে জড়ো হয়। সেখানে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে বসে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে ছাত্র-জনতা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষোভকারীরা ভারতবিরোধী ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ওসমান হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন। বিক্ষোভকারীরা জানান, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Previous Post

হিসাব স্থানান্তর হলেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

Next Post

বাংলা একাডেমি অধিকতর জনবান্ধব হবে

Next Post
বাংলা একাডেমি অধিকতর জনবান্ধব হবে

বাংলা একাডেমি অধিকতর জনবান্ধব হবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh