নিজস্ব প্রতিবেদক:
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের আমীরের সঙ্গে সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।






