Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

দেশে বিশৃঙ্খলা লাগিয়ে অনেকে সুবিধা নিতে চায় : তারেক রহমান

দেশে বিশৃঙ্খলা লাগিয়ে অনেকে সুবিধা নিতে চায় : তারেক রহমান

নরসিংদী বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নরসিংদী প্রতিনিধি : নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিশ্চিত করা’ শীর্ষক নরসিংদী হেরিটেজ রিসোর্টে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এ কর্মশালায় অংশ নেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, আরও আছে। এটি গণতন্ত্র ও স্বাধীনতা সাবভৌমত্বের পক্ষের একটি যুদ্ধ। এ যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা সেই দলের কর্মী, যে দলের নেতা এদেশের স্বাধীনতার জন্য ডাক দিয়ে ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যখন দায়িত্ব পেয়েছেন তখন কুদাল হাতে খাল খননের মাধ্যমে এ দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে, বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরিয়ে দেওয়া। এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি। ’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগনের কথা বলবে। তাদের কথা চিন্তা করবে ও দেশকে নিয়ে ভাববে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগনের স্বার্থ নিরাপদ থাকবে।’

নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালার নরসিংদীতে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনুজর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাররা বক্তব্য রাখবেন।

Previous Post

কেরানীগঞ্জে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, ৩ জন আটক

Next Post

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

Next Post
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh