নিজস্ব প্রতিবেদক:
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার ভুয়া খবর ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই ফ্লাইটের যাত্রীরা।
পরে বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করে।
যাত্রীরা জানান, বিমানের ভেতরে যাত্রীরা কিছু জানতে পারেনি। অবতরণের প্রায় ৪ ঘণ্টা পর বিমান থেকে বেরিয়ে যাত্রীরা বোমা হামলার হুমকির বিষয়টি জানতে পারেন।
জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ওই ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
প্লেনে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নিপ্লেনে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।
সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে।
পুরো প্লেন তল্লাশি করে কোনো বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে।






