Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

জুলাই ঘোষণাপত্র না হওয়ার পেছনে ‘চাঞ্চল্যকর কারণ’, জানালেন তুহিন মালিক

জুলাই ঘোষণাপত্র না হওয়ার পেছনে ‘চাঞ্চল্যকর কারণ’, জানালেন তুহিন মালিক
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ভিওইবি ডেস্ক:
গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যেই সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরইমধ্যে ৯ মাস অতিবাহিত হলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। মাঝে বেশ কয়েক দফা জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় নির্ধারিত হলেও বারবার সেটা পিছিয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছেন তুহিন মালিক। যেখানে জুলাই ঘোষণাপত্র প্রকাশে কোথায় বাধা সেই বিষয়গুলো সামনে এনেছেন তিনি।

সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবীর প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে। একই দিন ঘোষণা দেয় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার। তবে এরপর থেকেই চারিদিক অশান্ত বলে দাবি তুহিন মালিকের। কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে তুহিন মালিক লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারণেই রাজনৈতিক দল, সিভিল-মিলিটারি আমলাতন্ত্র, সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ চায় না বিদ্যমান এই কাঠামোর পরিবর্তন হোক।’

কারা জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তা জানিয়ে তুহিন মালিক লিখেছেন, ‘অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। ভবিষ্যতে ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধা প্রাপ্তির আশাবাদীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।’

কেন এতদিনেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা গেল না সেই প্রশ্ন তুলে তুহিন মালিক লিখেন, ‘৫ই আগস্টের পর ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতার নামে সরকার গঠিত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারী করা হলো না কেন? এরপর প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন? ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন?’

তিনি আরও লিখেন, ‘সর্বশেষ গণদাবীর প্রেক্ষিতে গত ১০ মে রাতে সরকার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। এরপর থেকেই চারিদিক অশান্ত। কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি?’

সবশেষ জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে কারণ জানিয়ে তুহিন মালিক লিখেন, ‘কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক। এর সবচেয়ে বড় কারণ হলো- ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়।’

Previous Post

সরকারকে জুলাই ঘোষণাপত্রের ‘কাউন্টডাউন’ স্মরণ করালেন হাসনাত

Next Post

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

Next Post
ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে কিশোরী

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh