Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার নির্দেশে হামলা, আহত ৮

জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার নির্দেশে হামলা, আহত ৮
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের ওপর পা দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধোলাইখালে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আরও সাত শিক্ষার্থী। ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ ও ধোলাইখাল এলাকার স্থানীয় লোকজন হামলায় জড়িত বলে অভিযোগ।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম নাহিদ ইসলাম সম্রাট। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র।

সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকার টিপু সুলতান সড়কে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম সম্রাট ও জাহিদ হাসান জিম, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল ও আল মামুন, ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ ও আবু সাঈদ মো. আকিব।

হামলায় আহত তিন শিক্ষার্থীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। সিদ্দিককের পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এক্সরে সম্পন্ন করে প্লাস্টার করা হয়। আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশের মাথায় হামলাকালীন সময়ে গরম পানি ফেলা হয়। তার মুখ ও মাথা গরম পানিতে ক্ষতিগ্রস্ত হয়। আবু সাঈদ মো. আকিবের পায়ে কাঁচবিদ্ধ হয়। পা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

হামলায় আহত বাকি পাঁচ শিক্ষার্থী নাহিদ ইসলাম সম্রাট ও জাহিদ হাসান জিম, ইশতিয়াক হোসেন রাতুল ও আল মামুন, হাবিবুর রহমানকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

হামলার ঘটনার সূত্রপাত হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে তার রুমমেট হাবিবসহ আরও একজন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা যাওয়ার পর স্থানীয় লোকজন উল্টো তাদেরও আটক রেখে মারধর করেন। পরে আহত অবস্থায় সম্রাটকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে স্থানীয় ব্যক্তির সঙ্গে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল হক সহিদ, যিনি নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ৩৮ নং ওয়ার্ড, বিএনপি, ওয়ারী থানার সাধারণ সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার খবর চারোদিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নবাবপুরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

এসময় স্থানীয় একটি ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ওই নেতার বাড়ি নবাবপুর রোড়ের টিপু সুলতান সড়কের লালচাঁন মকিম লেনে। শিক্ষার্থীরা নেতার বাড়িতে প্রবেশ করতে দীর্ঘ সময় চেষ্টা চালায়। এসময় পুলিশ ও র‍্যাব সদস্যদের মাধ্যমে বাড়িটি নিরাপত্তা দিতে ঘেরাও করে রাখা হয়।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত শহিদুল হক সহিদকে বের করে নেওয়ার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Previous Post

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

Next Post

জানমালের নিরাপত্তায় রাজধানীতে মাঠে নেমেছে বিজিবি

Next Post
জানমালের নিরাপত্তায় রাজধানীতে মাঠে নেমেছে বিজিবি

জানমালের নিরাপত্তায় রাজধানীতে মাঠে নেমেছে বিজিবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh