Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ

চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ক্রীড়া প্রতিবেদক:
সিলেট টেস্টের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দলকে। চারদিনে শেষ হওয়া ম্যাচের শেষ ঘণ্টা ছাড়া বাকিটা সময় টেস্টের নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের হাতে। সিরিজ জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ের সামনে দারুণ সম্ভাবনার হাতছানি। স্বাগতিকরা রয়েছে মহা চাপে। বিরক্তিকর ক্রিকেট খেলে সমালোচনার মুখে নাজমুল হোসেন শান্তরা।

গত বছর থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ভালো করলেও ঘরের মাটিতে ব্যর্থতা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ দলের জন্য অনেকটাই সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে গেলে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না বাংলাদেশ। দাপুটে জয়ে সিরিজ সমতায় শেষ করতে মরিয়া স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। খেলা সরাসরি দেখা যাবে বিটিভিতে।

একে তো মাঠের পারফরম্যান্সে হতাশা, তার ওপর যোগ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে বিতর্কের ঘনঘটা। গত কয়েক দিন ধরে দেশের ক্রিকেটে এসবই চলছে। সেসব পারিপার্শ্বিকতা সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। যদিও এদেশের ক্রিকেটে সুসময় আসে মাঝে মধ্যেই। বেশিরভাগ সময়ই মাঠের বাইরের আলোচনায় থাকে বেশি। বেতন কাঠামো, ম্যাচ ফি থেকে সুযোগ-সুবিধার কোনো অভাব নেই জাতীয় দলের ক্রিকেটারদের। অথচ পারফরম্যান্সের বেলায় থাকে না ধারাবাহিকতা।

সিলেটে বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে বিব্রতকর হারের পর চট্টগ্রামে দুদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার পুরো দল মাঠে এলেও, ম্যাচের আগের দিন বিশ্রামে থাকেন তিন পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান। নাহিদ রানা না থাকায় তানজিমের অভিষেক হয়ে যেতে পারে আজ। বোলিং নিয়ে তেমন দুর্ভাবনার কারণ নেই বাংলাদেশের। গত কয়েক ম্যাচ ধরে বাজে ব্যাটিংয়ের কারণে ভুগছে তারা। উদ্বোধনী জুটিতে নেই রানের দেখা। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত পারেননি ইনিংস বড় করতে।

দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে হাসি উধাও অনেক দিন ধরেই। ২১ বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারেনি বাংলাদেশ। সেই ধারা বজায় রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইতিবাচক ক্রিকেট খেলতে ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে চট্টগ্রামের উইকেট।

ওপেনাররা রান না পাওয়ায় হুট করে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের আজ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরই রানপ্রসবা এই ভেন্যু। তবুও এখানে সবশেষ টেস্টে ভালো ব্যাটিং হয়নি বাংলাদেশের। কাল কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো ব্যাটিং করতে পরিনি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ইতিবাচক ব্র্যান্ডের ব্যাটিং করতে হবে।’

এদিকে চার বছর পর টেস্ট জেতার পর এখন সিরিজ জেতার হাতছানি জিম্বাবুয়ের সামনে। ২০০১ সালের পর আর দেশের বাইরে সিরিজ জেতেনি তারা। আর বাংলাদেশের বিপক্ষে তাদের সবশেষ সিরিজ জয় ২০০৪ সালে। দীর্ঘ অপেক্ষা ঘোচানোর সামনে দাঁড়িয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, ‘প্রথম ম্যাচ জেতার প্রক্রিয়া বোঝা গুরুত্বপূর্ণ। এমন নয় যে, ১-০তে এগিয়ে থাকায় আমরা নিজেদের ওপর চাপ নিয়ে নেব। অবশ্যই সিরিজ জয়ের একটা প্রত্যাশা থাকবে। ছোট ছোট ধাপে ভাগ করতে হবে এবং প্রক্রিয়া ঠিক রাখতে হবে। এখনই ম্যাচের ফল নিয়ে ভাবলে হবে না।’

Previous Post

আল-জাজিরাকে সাক্ষাৎকারনির্বাচন ও আওয়ামী লীগ নিয়ে যা বললেন ড. ইউনূস

Next Post

পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না, পাকিস্তানের হুঙ্কার

Next Post
পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না, পাকিস্তানের হুঙ্কার

পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না, পাকিস্তানের হুঙ্কার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh