Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home গণমাধ্যম

খলিফা হয়ে প্রথম ভাষণে যা বলেছিলেন আবু বকর (রা.)

খলিফা হয়ে প্রথম ভাষণে যা বলেছিলেন আবু বকর (রা.)
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : নবীজির (সা.) ইন্তেকালের পর মুসলমানদের নেতা কে হবেন এটা নিয়ে সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয়। আবু বকর (রা.) খলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব (রা.) ও আবু ওবায়দা ইবনুল জাররাহের (রা.) নাম প্রস্তাব করেন। কিন্তু তারা দুজনই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করে আবু বকরকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করেন।

আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.) আবু বকরকে (রা.) বলেন, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরে মুসলমানদের মধ্যে কারো জন্যই আপনার ওপরে স্থান পাওয়া সমীচীন নয়। আপনি সেই ব্যক্তি, যিনি রাসুলুল্লাহর (সা.) সঙ্গে হিজরতের সময় সাওর গুহায় ছিলেন।

কোরআনে আপনাকে ‘দ্বিতীয় ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) যখন অসুস্থ হলেন, তখন তিনি আপনাকেই ইমামতি করতে নির্দেশ দিয়েছিলেন এবং আপনি নামাজের ইমামতি করেছিলেন। সুতরাং এই দায়িত্বে আপনার হকই সবচেয়ে বেশি।

ওমর ইবনুল খাত্তাব (রা.) সমবেত সাহাবায়ে কেরামের উদ্দেশে বলেন, আপনারা কি জানেন না যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামাজের জন্য আবু বকরকে সামনে এগিয়ে দিয়েছিলেন? তাহলে আমাদের মধ্যে কে এমন আছে যার মন সায় দেয় যে, রাসুলুল্লাহ (সা.) যাকে অগ্রাধিকার দিয়েছেন, সে তার চেয়েও সামনে এগিয়ে যাবে?

এভাবে সাহাবায়ে কেরাম একমত হন যে, আবু বকরেরই (রা.) খলিফা হওয়া উচিত। নবীজি (সা.) স্পষ্টভাবে তাকে খলিফা নির্ধারণ করে না গেলেও নামাজের ইমামতি করার নির্দেশ দেওয়ার মাধ্যমে তার দিকে ইঙ্গিত করেছেন।

ওমর (রা.) প্রথম আবু বকরকে খলিফা হিসেবে গ্রহণ করে তার হাতে বায়াত হন (অর্থাৎ তার আনুগত্যের শপথ করেন)। তারপর একে একে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম এবং মদিনার সাধারণ মুসলমানরা আবু বকরের (রা.) হাতে বায়াত হন।

খলিফা হয়ে প্রথম ভাষণে আবু বকর (রা.) বলেন,

“হে মানুষ! আমাকে আপনাদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ আমি আপনাদের মধ্যে সর্বোত্তম নই। আমি যদি সঠিক পথে থাকি, তাহলে আমাকে সাহায্য করুন। যদি ভুল পথে থাকি, তাহলে আমাকে সংশোধন করে দিন। আমি যতক্ষণ আল্লাহর নির্দেশ মেনে চলব, ততক্ষণ আমার আনুগত্য করুন। যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে আমার আনুগত্য করার প্রয়োজন নেই। শুনে রাখুন! আপনাদের সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে সবচেয়ে শক্তিশালী, যতক্ষণ না আমি তার হক আদায় করে দিতে পারি। আর আপনাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করে নিই। আল্লাহর কাছে আমার ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

Previous Post

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

Next Post

শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

Next Post
শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh