নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে কুয়েতের ক্যাম্প আরিফজান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এমন দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এদিকে, ইরানপন্থি মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স অ ইরাক জানিয়েছে, তারা গত ১২ দিনে মোট ২৯১টি হামলা চালিয়েছে, যার ফলে মার্কিন সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে।
পেন্টাগন জানায়, কুয়েতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং সৌদি আরবে ইরানের হামলায় আহত হয়ে একজন মারা গেছে। এছাড়া, ১০ দিনে আহত হয়েছে আরো প্রায় ১৪০ জন।






