Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

কুড়ি-পার্লামেন্ট’ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়ি-পার্লামেন্ট’ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ একটি জনবহুল, সমস্যা কবলিত ও চরাঞ্চল বেষ্টিত জনপদ। দীর্ঘদিন এই নির্বাচনি এলাকা থেকে বহু সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার অর্থসামাজিক প্রেক্ষাপটে দৃশ্যমান পরিবর্তন হয়নি। বেকারত্বের যাঁতাকল এলাকার মানুষের ভাগ্যের সঙ্গে তিরস্কার করেছে বারংবার।

এই নির্বাচনি এলাকাটিকে কর্মমুখর করতে ও নদী ভাঙ্গনসহ নানান সমস্যা সমাধানের লক্ষ্যে এবার এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নিয়েছেন ব্যতিক্রম এক পদক্ষেপ।

যে পদক্ষেপের নাম ‘কুড়ি-পার্লামেন্ট’। এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুড়িগ্রাম পৌর টাউন হলে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন— কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

এসময় তিনি বলেন, ‘কুড়িগ্রামের অর্থসামাজিক উন্নয়নে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে আমি ‘কুড়ি-পার্লামেন্ট’ নামে একটি পার্লামেন্ট গঠন করতে চাই। যে পার্লামেন্টের সদস্য থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যারা এই পার্লামেন্টের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নের জন্য নানাবিধ চিন্তা-ভাবনা আমার কাছে সরাসরি পেশ করতে পারবেন এবং আমি সবার মৌলিক দাবিগুলো নোট আকারে পরবর্তীতে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করব এবং সেই অনুযায়ী বাজেট-বরাদ্দের জন্য প্রচেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘আমি জনগণের প্রকৃত দাবি-দাওয়া সংসদে তুলে ধরে এলাকার সব সমস্যা নিরসন করতে চাই, আমি আপনাদের পরামর্শ নিয়ে কর্মমুখর কুড়িগ্রাম বিনির্মাণ করতে চাই।’

সাংসদ আতিক মুজাহিদের এই চিন্তাভাবনাকে ইনোভেটিভ বলছেন সংসদীয় আসনটির বিশিষ্টজনেরা। তারাও এ বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেন। জনগণের প্রকৃত সমস্যা সমাধান হতে পারে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র পথ বলে সমাবেশে মতামত দেন অনেকেই।

সমাবেশে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, হরিজন, তৃতীয় লিঙ্গ, সরকারি-বেসরকারি চাকরিজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তামজিদ হাসান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা প্রমুখ।

Previous Post

কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোক

Next Post

ইফতারে ডাবের পানি না আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

Next Post
ইফতারে ডাবের পানি না আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

ইফতারে ডাবের পানি না আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh