নিজস্ব প্রতিবেদক : কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ দিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন- ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। সেখানে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ করেছি তবুও একটি টাকাও আমার দ্বারা তশরুফ হয়নি। যেহেতু বড় পরিসরে আপনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাই আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলা শতভাগ দুর্নীতিমুক্ত সেবা দিতে চাই।
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জি কে গউছ বলেন, যারা যে দপ্তরে আছেন, মানুষকে হাসিমুখে সেবা দিবেন। মানুষ যেনো সেবা নিতে গিয়ে কষ্ট না পায়।
মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন এমপি জি কে গউছ।
উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






