Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলা এবং মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা।

এই দুই জেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়াসহ অবরুদ্ধ করা হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বেশকিছু গাড়িতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন। পরিস্থিতির সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলার সুতিতে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেন। সেই মিছিল থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা।

তখন রাজ্য পুলিশ পথ আটকালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপর বোমা হামলা হয় বলে জানা গেছে। ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে সুতির ১২ নম্বর জাতীয় সড়ক। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করেন এবং সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িসহ অন্যসব গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ফের উত্তাল পশ্চিমবঙ্গ
আন্দোলনকারীদের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছে বলে জানা গেছে।

সুতি থানা পুলিশ জানিয়েছে, সুতি এলাকায় ১৬৩ ধারা জারি করা রয়েছে। একসঙ্গে দুজনের বেশি লোক চলাফেরা করলে তাদের গ্রেফতার করা হবে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় মিছিল চলাকালীন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আক্রান্ত হন।

পুরো ঘটনায় ১০ জনের বেশি পুলিশ সদস্য এবং একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্য এবং আন্দোলনকারীদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে।

গত ৩ এপ্রিল গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল পাস হয় দেশটির সংসদে। এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৮টি, আর বিপক্ষে ৯৫টি। রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তারপর থেকেই ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে দেশটির বিভিন্ন গণসংগঠন।

Previous Post

চলন্ত দুই বাসে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই

Next Post

ডিশ ব্যবসা নিয়ে বিরোধে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

Next Post
ডিশ ব্যবসা নিয়ে বিরোধে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিশ ব্যবসা নিয়ে বিরোধে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh