Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অর্থনীতি

‘এলডিসি গ্র্যাজুয়েশন না পেছালে অর্থনীতিতে ধস নামতে পারে’

‘এলডিসি গ্র্যাজুয়েশন না পেছালে অর্থনীতিতে ধস নামতে পারে’
9
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
এলডিসি গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানো না গেলে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে রপ্তানি পণ্যে প্রণোদনা হ্রাস করার একটি কৌশলগত পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, এ উদ্যোগে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি বলেন, গত এক বছরে দেশের ১০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ২০০টি কারখানা বন্ধের পথে। অন্যদিকে বর্তমান সরকার ‘টিকফা’ বাস্তবায়নের মাধ্যমে যেন আমেরিকায় জিএসপি সুবিধা পাওয়া যায় সেজন্য শ্রমআইন বাস্তবায়নে আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করছে। অথচ আমেরিকা জিএসপি দিলেও সেখানে গার্মেন্টস ও টেক্সটাইলে কখনো ডিউটি ফ্রি অ্যাকসেস পাবে না। আমরা মনে করি, যদি গ্র্যাজুয়েশন পেছানো না যায়, তবে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে।

তিনি বলেন, এখানে গার্মেন্টস ও টেক্সাটাইল সেক্টর যেটা কৃষির পরে অর্থনীতির লাইফ লাইন, যা শুধু ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি করেছে এবং রপ্তানির ৮৫ শতাংশ অবদান রয়েছে যার, সেই সেক্টর বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে শুধু ইউরোপীয় ইউনিয়নে ভিয়েতনাম ২০২৭ সালে জিরো ট্যারিফ সুবিধা পাবে। আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওপর ইউরোপের আমদানিকারকরা ১২ শতাংশ ডিউটি আরোপ করবে, যা ২০২৯ সাল পর্যন্ত দিতে হবে, অন্যান্য দেশেও একই অবস্থা তৈরি হবে। সার্বিক অবস্থা বিবেচনায় এলডিসি গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানোর দাবি জানাই আমরা।

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সরকার আইএমএফের প্রেসক্রিপশন মেনে চলছে। এটা বাস্তবায়নে আমাদের দেশ চলবে না, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখানে গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না। ব্যবসায়ীরা মনে করেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত।

তিনি বলেন, আবারও সুদহার বাড়ানো হচ্ছে। ভ্যাট বাড়ানো ও ঋণ শ্রেণিকরণের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৩ মাসে নিয়ে আসার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। যখন উপদেষ্টা ও গভর্নরের পক্ষ থেকে বলা হয়, দাম বাড়বে না, শিল্প ক্ষতিগ্রস্ত হবে না, আবার ঋণের সুদ-জ্বালানির দাম বাড়ানো হয়। এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শিল্প উদ্যোক্তাদের চিন্তায় ফেলে দেয়। এ অবস্থায় যদি দেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভয় পান, তাহলে সরাসরি বিদেশি (এফডিআই) বিনিয়োগ কিভাবে আসবে?

বিসিআই সভাপতি আরও বলেন, ব্যবসায়ীরা এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জের মুখে। সরকার এবং রাজনীতিবিদরা অর্থনৈতিক চ্যাপ্টারকে গুরুত্ব দিতে ভুলে গেছেন। সরকার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে শুধু অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত। অথচ অর্থনীতির চাকা না ঘুরতে থাকলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা অর্থনীতি সামাল দিতে পারবে না। ভেবেছিলাম সব ধরনের সংস্কারেরে পাশাপাশি নিয়মিত অর্থনীতির চাকা ক্ষতিগ্রস্ত না করার উপায় বের করে সামনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার, যেন কর্মসংস্থান ধরে রাখা যায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করে, কিন্তু বাস্তবতা কতটুকু?

Previous Post

ভারতের মহারাষ্ট্রে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post

মার্কিন নাগরিকত্ব নিয়ে ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন

Next Post
মার্কিন নাগরিকত্ব নিয়ে ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন

মার্কিন নাগরিকত্ব নিয়ে ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh