Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

ইন্টারনেট বন্ধের সুযোগ রাখবে না সরকার

ইন্টারনেট বন্ধের সুযোগ রাখবে না সরকার
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
সরকার এমন নীতি গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট বন্ধ করতে না পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। একইসঙ্গে টেলিযোগাযোগ আইনেও এমন কিছু রাখব না, যা সরকার বা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। ইন্টারনেট তরুণ প্রজন্মের প্রোডাক্ট, এটি নিয়ন্ত্রণ বা বন্ধ করা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় কয়েক দফা ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা দেশের ফ্রিল্যান্সার, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং সেক্টরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং কমেছে এবং এফডিআই ব্র্যান্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনায় আমরা এমন নীতি প্রণয়ন করবো, যাতে ভবিষ্যতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে।’

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর হচ্ছে। তিনি বলেন, ‘দেশের গ্রাহকদের জন্য আমরা স্টারলিংক নিয়ে আসবো। এর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে স্টারলিংক চালু হলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘মোবাইল ও আইএসপি অপারেটরদের ইন্টারনেট মূল্য কমানো উচিত এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস হওয়া প্রয়োজন। ৫ বা ১০ এমবিপিএস গতির সংযোগ ব্রডব্যান্ড বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘১০০ এমবিপিএস সংযোগ ভাগ করে ৫ জন ব্যবহার করলে সেটি ভালো সেবা নয়। স্টারলিংক এলে দেশের প্রিমিয়াম গ্রাহকরা সেদিকে ঝুঁকবে। তাই ব্যবসায়ীদের এখন থেকেই উন্নত সেবা নিশ্চিত করতে হবে।’

দেশের টেলিকম খাতের নীতিমালা নিয়ে সমালোচনা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিগত সরকার যে ধরনের নীতি গ্রহণ করেছিল, তা আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের নীতিমালা এখনো ফোন কলের ওপর নির্ভরশীল। তবে আমরা আধুনিক নীতি বাস্তবায়নের জন্য কাজ করছি।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘তথ্য পাওয়া মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু সাবেক স্বৈরশাসকরা এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন। ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলা হলেও টেলিকমিউনিকেশন খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, আইআইজির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ফাহিম মাশরুর, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, ইকোনোমিক রেগুলেশনের ডিরেক্টর শাহ মো. ফজলে খুদা। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।

Previous Post

ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া

Next Post

‘কানের দুল দিলেই আমি তোর’- কাকে বললেন পূজা?

Next Post
‘কানের দুল দিলেই আমি তোর’- কাকে বললেন পূজা?

‘কানের দুল দিলেই আমি তোর’- কাকে বললেন পূজা?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh