Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

ইউরোপীয় সেনা মোতায়েনেও গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য ছাড়ছে না যুক্তরাষ্ট্র

ইউরোপীয় সেনা মোতায়েনেও গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য ছাড়ছে না যুক্তরাষ্ট্র
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : গ্রিনল্যান্ডে ইউরোপীয় সামরিক মিশন গঠন হলেও স্বায়ত্তশাসিত ও খনিজসমৃদ্ধ এই ডেনিশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ইউরোপে সেনা মোতায়েন ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্য থেকেও তিনি সরে আসবেন না।

তিনি জানান, বুধবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে প্রযুক্তিগত আলোচনা চালাতে একটি কর্মী গোষ্ঠী গঠনে সম্মতি হয়েছে।

লিভিট বলেন, প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর এই আলোচনা অনুষ্ঠিত হবে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসন এই সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী।

এদিকে বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, আর্কটিক অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, মানুষ কোনো পণ্য নয় যে তাদের নিয়ে বাণিজ্য করা যাবে।

ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহের বিপরীতে দ্বীপটির জনগণ স্পষ্টভাবে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দ্বীপটি ডেনমার্কের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি জোর করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তাহলে তা ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ প্রসঙ্গে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেন, সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার সঠিক পথ। তিনি চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এরই মধ্যে বুধবার দুটি ডেনিশ সামরিক পরিবহন বিমান গ্রিনল্যান্ডে অবতরণ করেছে। ন্যাটো মিত্রদের সঙ্গে ডেনমার্কের ‘আর্কটিক এন্ডুরেন্স’ মহড়ার অংশ হিসেবে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে ব্রিটেন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা জরুরি। তার মতে, রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্বীপটির কৌশলগত আর্কটিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারহানা। গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Previous Post

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন

Next Post

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

Next Post
রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh