Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

আজ রাতে মাদ্রিদ ডার্বি, মুখোমুখি রিয়াল-অ্যাতলেতিকো

আজ রাতে মাদ্রিদ ডার্বি, মুখোমুখি রিয়াল-অ্যাতলেতিকো
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে গত সপ্তাহে হয়তো ২-১ গোলে জিতেছিলো; কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে একটা কথা বলে রেখেছিলেন, ‘পরের ম্যাচ আমাদের মাঠে। ঘাটতিগুলো ওই ম্যাচেই দূর করবো।’

অর্থ্যাৎ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি এবং মেট্রোপলিটানো স্টেডিয়ামে কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লস ব্লাংকোজরা। অ্যাতলেতিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলত্তির দল পৌঁছে যাবে শেষ আটে। ২-১ ব্যবধানে হারলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। আর অ্যাতলেতিকো যদি ২ গোলের ব্যবধানে জিততে পারে, তাহলে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড- সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দল রিয়াল। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয়োৎসব। পাঁচবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবারই।

এর মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোজরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিতে হবে অ্যাতলেতিকোকে।

পারবে কি তারা রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ আটের টিকিট কাটতে? নিজেদের মাঠে খেলা বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে, ‘সমর্থকরাই আমাদেরকে সামনে এগিয়ে দেয়, তারা শক্তি জোগায়, তাদের সমর্থনে প্রচেষ্টাগুলো সহজ হয়ে যায়। তাদের সমর্থন আমাদের আবার দরকার। আমরা এখনো টিকে আছি। সম্ভবত বুধবার (আজ) ভালো একটি রাত কাটবে আমাদের।’

কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একদম কথা বলছে না। লা লিগার সর্বশেষ ম্যাচে গেতাফের মাঠে গিয়ে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়ালের।

আজ মাঠে নামছে আর্সেনাল, অ্যাস্টন লিভা, লিলে, বরুশিয়া ডর্টমুন্ড। তবে আজ রাতে আর্সেনালের কাজ অনেকটা সহজই বলা যায়। পিএসভির মাঠ থেকে আগের ম্যাচে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা। ফিরতি পর্বে তারা আবার খেলবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে উঠতে হলে তাই অলৌকিক কিছু করতে হবে পিএসভিকে।

সুবিধাজনক অবস্থানে থেকে ক্লাব ব্রুগের মুখোমুখি হবে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজেদের মাঠ ভিলা পার্কে আজ রাতে ন্যূনতম ব্যবধানে হারও তাদের পৌঁছে দেবে পরের রাউন্ডে।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে লিলে এবং বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে। আগের ম্যাচে বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে ১-১ গোলে ড্র করেছিলো তারা। আজ খেলা হবে লিলের মাঠে। যে জিতবে, সেই উঠবে কোয়ার্টার ফাইনালে।

Previous Post

আইসিইউতে পাকিস্তানের ক্রিকেট: আফ্রিদি

Next Post

নদীর পাড়ে নারী-শিশুর সেই লাশের পরিচয় মিলেছে

Next Post
নদীর পাড়ে নারী-শিশুর সেই লাশের পরিচয় মিলেছে

নদীর পাড়ে নারী-শিশুর সেই লাশের পরিচয় মিলেছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh