Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ
5
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক : আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ
জাতীয় পার্টির একাধিক অংশসহ কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন জোট হতে যাচ্ছে। আজ সোমবার রাজধানীর গুলশানে একটি পার্টি সেন্টারে নতুন এই জোটের বিষয়ে ঘোষণা দেওয়া হবে। প্রাথমিকভাবে জোটের নাম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই জোটের উদ্যোক্তা হচ্ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তবে গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি এখনো এই জোট গঠন প্রক্রিয়ায় যুক্ত হয়নি।

এই জোটের বেশিরভাগ দলই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেউ কেউ। স্বৈরাচার এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ সরকারের দোসর। হাসিনার সময়ে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের বৈধতা দিয়েছিল এ দলটি। ওই তিন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। ২০০৯ সালে আওয়ামী সরকারের সঙ্গীও ছিল জাপা। জেপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটেরও শরিক।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের জাতীয় পার্টির সভাপতি হন। এ সময় রওশন এরশাদের নেতৃত্বে অপর একটি অংশ আলাদা কমিটি গঠন করে। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতনের বছরখানেকের মাথায় জিএম কাদের তার অংশের মহাসচিব মজিবুল হক চুন্নুসহ দলের প্রভাবশালী বেশ কজনকে দল থেকে অব্যাহতি দেন। চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করা হয়।

এদিকে অব্যাহতি পাওয়া শীর্ষ নেতারা কাউন্সিল করে জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করেন। এ অংশের সভাপতি হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব নির্বাচিত হন এবিএম রুহুল আমিন হাওলাদার। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে জাতীয় পার্টির একাধিক অংশের নেতাদের নিয়ে একটি অনুষ্ঠান করার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। ওই উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন জোট গঠন হচ্ছে।

জাতীয় পার্টি (আনিস), জাতীয় পার্টি (রওশন) ও জাতীয় পার্টি (জেপি) ছাড়াও এই জোটে আরো যেসব দল যুক্ত হতে পারে, সেগুলো হলো- জনতা পার্টি, মুসলিম লীগের একাংশ, এনপিপির একাংশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একাংশ, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, মানবাধিকার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ, বাংলাদেশ সর্বজনীন দল, পিস অ্যালায়েন্স, ন্যাপ ভাসানীর একাংশ, বাংলাদেশ গণঅধিকার পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশ। এছাড়াও জাতীয় পার্টির আরো দু-একটি খণ্ডিত অংশও এই জোটে রয়েছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে নতুন এই জোটে আরো কয়েকটি দল সম্পৃক্ত হতে পারে।

অবশ্য জাতীয় পার্টি ও জেপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। রাজনৈতিক অঙ্গনেও খুব একটা পরিচিত নয়।

জোট গঠন প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ আমার দেশকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোর সমন্বয়ে এই জোট গঠন হতে যাচ্ছে। কতগুলো দল এই জোটে যুক্ত হবে- সেটি এখনো চূড়ান্ত হয়নি। অনেকের সঙ্গে এখনো আলোচনা চলছে। সোমবার জোটের আত্মপ্রকাশ হবে। আমরা এই জোটকে আরো সম্প্রসারণ করব। তবে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই জোটের সঙ্গে নেই।

Previous Post

শিথিল করা হচ্ছে আচরণবিধি, প্রচারে সুবিধা পাবেন প্রার্থীরা

Next Post

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

Next Post
পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ১ লাখ ৯৪ হাজার

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh