নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বেইলি রোডের সিরাজ টাওয়ারের দশতলা ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের সিরাজ টাওয়ারের দশতলা ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।






