Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা বার্সার

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা বার্সার
5
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
ম্যাচটা আগে থেকেই ছিল আগ্রহের কেন্দ্রে। কেনই বা থাকবে না? কোপা দেল রের ফাইনালে এল ক্লাসিকো বলে কথা, ১১ বছর পর দেখা মিলছে এমন কিছুর। সেই ম্যাচটা আলোচনায় চলে এল আরও বেশি, সেটা রিয়াল মাদ্রিদের কল্যাণে। রেফারি নিয়ে যা হলো ম্যাচের আগে! এরপর ম্যাচটাও হলো ব্লকবাস্টার। সেখানে ৩-২ গোলে জিতল বার্সেলোনা। ট্রেবল স্বপ্নটাও তাই টিকে রইল তাদের।

এই পটভূমি বাদ দিয়ে দেখলেও সেভিয়ার এস্তাদিও দে লা কারতুহায় কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচটা হয়েছে এক নিখাদ থ্রিলারই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ থামেনি এক মুহূর্তের জন্যও। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুল কুন্দের গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

খেলা শুরু থেকেই উত্তপ্ত ছিল। বলের দখল বার্সেলোনার ছিল। ম্যাচের প্রথম ৫৬ সেকেন্ডে রিয়াল মাদ্রিদ একবারও বল ছুঁতে পারেনি। তারপর যখন তারা বল পায়, তখনও দ্রুত হারিয়ে ফেলে। তখনই বোঝা যাচ্ছিল, বার্সেলোনা আজ কিছু আলাদা করতে এসেছে।

প্রথমার্ধে দারুণ একটি গোলে এগিয়ে দেন পেদ্রি। বাইলাইনের কাছ থেকে লামিন ইয়ামালের মাইনাস করা বলটা দারুণ এক শটে জড়ান রিয়ালের জালে। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দু’বার সমতা ফেরাতে পারতো, কিন্তু দুইবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়। বার্সা তখনও পুরোপুরি খেলার নিয়ন্ত্রণে ছিল। ওই গোলের আগেও দুটো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধটা তাই ১ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে ও আর্দা গুলের। তাদের সঙ্গে লুকা মদ্রিচও। সঙ্গে সঙ্গে পাল্টে যায় ম্যাচের রঙও। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল মাদ্রিদ। শেষমেশ ত্রাতা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ারেরই প্রথম ফ্রি-কিক গোল রিয়ালকে ফেরায় সমতায়। তারপর রোনালদোর ঐতিহাসিক ‘কাল্মা’ উদযাপন অনুকরণে তার উল্লাস তাতে যোগ করে বাড়তি মাত্রা।

এরপর রিয়াল এগিয়েও গিয়েছিল। চুয়ামেনি হেডে গোল করে মাদ্রিদকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা মাদ্রিদই জিতবে। কিন্তু ছয় মিনিট বাকি থাকতে ফেরান তরেস লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে কুর্তোয়াকে কাটিয়ে গোল করেন। ২-২ সমতায় ফেরে ম্যাচটা।

এরপর আসে সবচেয়ে বড় নাটক। শেষ মুহূর্তে রাফিনহা ডান দিক থেকে ঢুকে পড়লে রিয়ালের ডিফেন্ডার রাউল আসেনসিও ফাউল করেন। ম্যাচের আগে থেকে আলোচনাত থাকা রেফারি দে বুরগোস বেনগেচেয়া সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনা সমর্থকরা তখন উদযাপন শুরু করে। কিন্তু ভিএআরে ডাক পড়ে। ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টানো হয়। পেনাল্টি বাতিল হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুই দলই হাল ছাড়েনি। ফেরান তরেসের গোল মিস করেন, বেলিংহামেরও সুযোগ নষ্ট করা, অফসাইডের কারণে রিয়ালের পেনাল্টি না পাওয়া… সব মিলিয়ে যোগ করা অতিরিক্ত সময়ও রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছিল। ডেডলক ভাঙছিল না বলে পেনাল্টি শ্যুটআউটকেই মনে হচ্ছিল নিয়তি। ঠিক তখনই জুলস কুন্দে এলেন দৃশ্যপটে। লুকা মদ্রিচের ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে তার আগুনে শট গিয়ে আছড়ে পড়ে জালে।

মাদ্রিদ এরপর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ক্লান্ত রিয়াল খেলোয়াড়রা মাথা নিচু করে মাঠ ছাড়ে। তার আগে ম্যাচেও হয়ে গেছে একগাদা কাণ্ড। রিয়াল মাদ্রিদ ম্যাচের রেফারিং সিদ্ধান্ত নিয়ে দারুণ ক্ষুব্ধ ছিল। রেফারির সিদ্ধান্তের পর তার দিকে বোতল ছুঁড়ে মেরে রুডিগার লাল কার্ড দেখেন, এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাসকেজও দেখেন লাল কার্ড। যার ফলে নিয়মানুযায়ী লা লিগাতেও নিদেনপক্ষে ২ ম্যাচে খেলতে পারার কথা নয় তাদের, যা হলে আসছে লিগ এল ক্লাসিকোর জন্যও রিয়ালের বড় ধাক্কা হয়ে আসতে পারে বিষয়টা।

বার্সেলোনার জন্য এটা ছিল বড় এক জয়। কারণ তারা এখনো তিনটি বড় শিরোপার দৌড়ে টিকে আছে। যার দ্বিতীয় ধাপটাও বার্সা পেরিয়ে যেতে পারে লা লিগায় আর দুই ম্যাচ পরেই, আরও এক এল ক্লাসিকোয়। তবে সেসব অনেক দূরের ব্যাপার। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ‘ইন্টার পরীক্ষা’ অপেক্ষা করছে কাতালানদের জন্য। কোচ হানসি ফ্লিক আর তার শিষ্যরা সেখানেই মনোযোগটা রাখতে চাইবেন নিশ্চয়ই।

Previous Post

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ৮, আহত ৭৫০

Next Post

‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা

Next Post
‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা

‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh