Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত: জয়নাল আবেদিন

সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত: জয়নাল আবেদিন
3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. জয়নাল আবেদিন টিটো বলেছেন, দেশের জেলা-উপজেলাসহ সব বড় চিকিৎসা প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত। এক্ষেত্রে তিনটি রোটেশন রাখা উচিত। যেন পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মহাখালী নিপসম অডিটোরিয়ামে বিশ্ব ল্যাবরেটরি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদিন টিটো বলেন, ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা যায়। সঠিক রোগ নির্ণয় মানুষের জীবন বাচিয়ে দিতে পারে। তাই দক্ষতার সঙ্গে এবং সারাদেশে রোগীর পরীক্ষা সহজলভ্য করা উচিত।

তিনি বলেন, এক্ষেত্রে সরকার ভয় পেতে পারে যে সরকারের টাকা শেষ হবে। সরকার যদি এসব প্রতিষ্ঠানের আয়কে অর্থ মন্ত্রণালয়ে না পাঠিয়ে নিজস্ব প্রতিষ্ঠানে ব্যয় করার সুযোগ দেয় তাহলে প্রতিষ্ঠানগুলো সেই আয় থেকে নিজেদের বেতন দিয়ে উল্টো রাজস্ব আয় করতে পারে। এছাড়া প্রতিটি উপজেলায় দুটি করে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সারাবিশ্ব জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। সে তুলনায় আমাদের দেশ বেশি এগোতে পারেনি। প্রতিনিয়ত পৃথিবী আপগ্রেড হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এগোনোর জন্য যে নিয়মিত সরকারি প্রশিক্ষণের প্রয়োজন তা আমাদের দেশে হয় বলে জানা নেই। তা চিকিৎসক, নার্স কিংবা টেকনোলজিস্ট কারও জন্য নেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ের সেবায় চরম জনবল সংকট থাকলেও প্রায় ৪০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এখনো বেকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈপরীত্য শুধু স্বাস্থ্যসেবার মান কমাচ্ছে না, চিকিৎসার খরচও বাড়াচ্ছে।

সভায় জানানো হয়, উপজেলাসহ দেশের সব হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু করা গেলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি, ঝুঁকি ভাতা এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবি ওঠে।

আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, অনেক ল্যাবেই প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দক্ষ জনবলের অভাবে সেগুলো ব্যবহার করা যায় না। ফলে রিজেন্টস নষ্ট হয়, মেশিন অলস পড়ে থাকে। অথচ রোগের শুরুতেই যদি নির্ভুল পরীক্ষা হয়, তাহলে মৃত্যুঝুঁকি অনেকটা কমে যায়।

বক্তারা অভিযোগ করেন, কোভিড-১৯ মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন, সেই টেকনোলজিস্টরা এখনো ন্যায্য মর্যাদা পাননি। অথচ চিকিৎসকের পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও বাংলাদেশে সে অনুপাতে নিয়োগ নেই। বক্তারা বলেন, দশম গ্রেডে উন্নীতকরণসহ পুরোনো দাবি বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান রেজিস্টার্ড সায়েন্টিস্ট মো. সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন নিপসম পরিচালক ডা. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. জয়নাল আবেদিন টিটো, আইএইচটি ঢাকা’র অধ্যক্ষ ডা. মুজিব উদ্দিন ও সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা আবু মু ইয়াহইয়া হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউকে শিক্ষার্থী ও আমেরিকান রেজিস্টার্ড সায়েন্টিস্ট আবু বকর সিদ্দিক। আরও বক্তব্য রাখেন জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি মো. আব্দুস সামাদ এবং সেক্রেটারি রিপন সিকদারসহ পেশাজীবী নেতারা।

Previous Post

৯০ দশক মাতানো সেই সিনেমার রিমেক আসছে

Next Post

দেশের বাজারে আসছে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস

Next Post
দেশের বাজারে আসছে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস

দেশের বাজারে আসছে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh