Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কানাডায় অভিবাসীরা কেন ওয়ার্ক পারমিট হারাচ্ছেন?

কানাডায় অভিবাসীরা কেন ওয়ার্ক পারমিট হারাচ্ছেন?
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় বসবাসরত হাজারও অভিবাসী, বিশেষ করে ভারতীয় কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) হারাচ্ছেন। নতুন করে কাগজপত্র নবায়নের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, নিয়মের পরিবর্তন এবং কর্মসংস্থান সংক্রান্ত অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় তারা বৈধ মর্যাদা ধরে রাখতে পারছেন না। ফলে কর দেওয়া সত্ত্বেও তারা না পারছেন কাজ করতে, না পাচ্ছেন স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা।

এমনই একজন অভিবাসী দেবী আচার্য। ২০২২ সালের অক্টোবরে স্বামী ও পাঁচ বছরের ছেলে নবদেবকে নিয়ে তিনি কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রিন্স রুপার্টে যান। হাইলাইনার হোটেলে হাউজকিপিংয়ের কাজ করতেন তিনি। নতুন জীবন শুরু করতে সম্প্রতি স্বামীর সঙ্গে একটি বাড়িও কিনেছেন। কিন্তু, কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে দেবী আর চাকরি করতে পারছেন না।

আরও হৃদয়বিদারক ব্যাপার হলো—চলতি বছরের মার্চ মাসে গর্ভপাত হয় তার। কারণ, কাজ হারানোর পর স্বাস্থ্যবিমা না থাকায় হাসপাতালে যেতে পারেননি এ নারী। ‘যদি সময়মতো চিকিৎসা পেতাম, হয়তো সন্তানকে বাঁচানো যেতো।’ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন দেবী আচার্য।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি ও তার স্বামী নতুন ‘লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’র (এলএমআইএ) জন্য আবেদন করেন। এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি। আবেদন চলমান থাকলেও কাজের অনুমতি মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে তারা আইনি ভাবে কানাডায় থাকলেও কাজ করতে পারছেন না। এমনকি তাদের ছেলে নবদেব স্কুলেও যেতে পারছে না।

দেবীর কথায়, দু’বছর আগে আমরা ভেবেছিলাম কানাডা হবে আমাদের ঘর। এখন সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে।

সম্প্রতি এলএমআইএ অনুমোদনের সময় আগের চেয়ে তিনগুণ বেড়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে যেখানে এই কাজে সময় নিতো ৫৮ কার্যদিবস, ২০২৫ সালের মার্চে তা দাঁড়িয়েছে ১৬৫ কার্যদিবসে। সার্ভিস কানাডা জানিয়েছে, ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত তারা এখনো ২০২৪ সালের এপ্রিলে দাখিল হওয়া আবেদনগুলো প্রসেস করছে।

অভিবাসন পরামর্শদাতা কানওয়ার সিরাহ জানান, আমরা এই প্রথম দেখছি আবেদন প্রক্রিয়ায় এক বছরের বেশি বিলম্ব হচ্ছে। অনেকে মর্যাদা হারিয়ে এখন অনিয়মিত উপায়ে কাজ করছেন বা প্রতারিত হচ্ছেন—যেমন, ভিত্তিহীন আশ্রয় আবেদনের পরামর্শ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে অনেককেই।

অবৈধ অভিবাসীদের জন্য বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কানাডার লিবারেল সরকার এখন বলছে, তারা সীমিত সংখ্যক ক্ষেত্রে এই সুযোগ দেবে। কেবল নির্দিষ্ট খাতে কাজ করা অভিবাসীরাই এই সুযোগ পেতে পারেন। একই সঙ্গে কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী ২৮ এপ্রিলের নির্বাচনের আগে অভিবাসন কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, যেসব অভিবাসী কাজের অনুমতি নবায়নের জন্য আবেদন করেন, তারা যদি ৬০ দিনের মধ্যে এলএমআইএ পান, তাহলে কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু যারা বিলম্বের কারণে মর্যাদা হারাচ্ছেন, তাদের জন্য সরকারের নির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই।

নিয়মের পরিবর্তন ও আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Previous Post

বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার

Next Post

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

Next Post
নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh