বিনোদন ডেস্ক:
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাদের ঘরে কন্যা আরাধ্যার আগমন ঘটে। সদ্য ১৩ বছরে পা দিয়েছে এ দম্পতির কন্যা। আরাধ্যার পর বচ্চন পরিবারে আর কোনো অতিথি আসেনি। এ কারণে বেশ কয়েকবার গুঞ্জন চাউর হয় যে, এবার কি তাহলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে?
খোদ অভিষেককে প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ। তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’-এ।
এদিকে ২০২৪ সালে ছড়িয়ে পড়ে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর। এরই পাশাপাশি উঠছে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন। আম্বানিদের বাড়ির বিয়ে থেকে যেন আরও স্পষ্ট হয় অভিষেক-ঐশ্বরিয়ার ভাঙন। আলাদা আলাদা আসেন দুজনে। তারপর দুবাইয়ে এক অনুষ্ঠানে ‘বচ্চন’ পদবি ত্যাগ করে ঐশ্বরিয়া রাই নামে নিজেকে পরিচিত করেন বিশ্বের কাছে। বলিপাড়া ছাড়াও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ—অভিনেত্রী নিমরত কৌর, আবার কখনো বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গ। পরে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেকের উপস্থিতি সেই জল্পনায় পানি ঢেলে দেন এ তারকা দম্পতি।
জানা গেছে, মেয়ের জন্যই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে রয়েছেন তারা। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন— আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন, এটাই যেন প্রথা হয়ে গেছে।
অভিষেককে রিতেশ প্রশ্ন করেন— ‘জয়া আন্টি কোনো দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি। রিতেশ বলেন, তোমার থেকে বয়সে বড়, সম্মান দাও সেটার।






