Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

আন্দোলনের নামে সড়ক অবরোধ, পদক্ষেপের কথা জানালো সেনাবাহিনী

আন্দোলনের নামে সড়ক অবরোধ, পদক্ষেপের কথা জানালো সেনাবাহিনী
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার হন ওই সড়কে চলাচলকারীরা। এ বিষয়ে সেনাবাহিনী কী পদক্ষেপ নিচ্ছে- এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের।

এ প্রশ্নে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, অবরোধে মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতই ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায়। রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে অবরোধ মুক্ত করতে পেট্রোলিং ও কর্ম তৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সেনা কর্মকর্তা। এসময় তিনি এসব কথা বলেন।

সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী কীভাবে কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, সড়ক-মহাসড়ক অবরোধ থাকলে দেশের অর্থনীতিতে নেতিবচাক প্রভাবসহ সব খাতে নেতিবচাক প্রভাব পড়ে। শুধু ঢাকা-কুমিল্লা মহাসড়কে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টা অবরোধ ছিল। এ অবরোধে দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতই ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায়। গতকাল মঙ্গলবারও ঢাকা-কুমিল্লা মহাসড়কে দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর চেষ্টায় অবরোধ মুক্ত করা হয়েছে।

রাজধানীতে অবরোধের বিষয়ে এ সেনা কর্মকর্তা বলেন, রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর পেট্রোলিং ও কর্ম তৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি অবরোধ মুক্ত করার জন্য।

সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে ও আগে কয়েক জায়গায় দেখা গেছে নিষিদ্ধ সংগঠনের পতাকা হাতে নিয়ে মিছিল করতে। এক্ষেত্রে সেনাবাহিনী কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজার বিক্ষোভে সেনাবাহিনী কালো পতাকাধারীদের রহিত করেছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠনের এটির কোনো প্রমাণ আমরা এখনো পায়নি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার রয়েছে। গোয়েন্দা বাহিনীও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

গত ৮ মাস ধরে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করছে। কাজ করতে গিয়ে রাজনৈতিক দলের কোনো চাপ পাচ্ছে কি না? রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে সহযোগিতা করছে কি না অথবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছে কি না- জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, আমরা কাজ করতে গিয়ে কোনো বাধা পাচ্ছি না। আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতারের পর অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি। সেখানে পরবর্তী আইনি বিচারকাজ সেনাবাহিনীর দায়িত্বের বাইরে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, যেখানে যতটুকু ব্যবহার করার দরকার ততটুকুই ব্যবহার করা হচ্ছে।

কাজ করতে গিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপ অনুভব করছে কি না সেনাবাহিনী? এ বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করে আসছি এবং পালন করে যাবো। সেনাবাহিনী সততা, ন্যায়-নীতির সঙ্গে, প্রত্যয় ও সহনশীলতার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে, ভবিষ্যতেও করবে।

বিভিন্ন সময় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব দেখা যাচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, কোনো রকম গুজবে সেনাবাহিনী বিচলিত নয়। বরং সেনাবাহিনী আরও একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্প্রতি সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর একটি নিয়মিত কার্যক্রম। এই সফরে সেনাপ্রধান বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। এর ফলে সামরিক সহযোগিতা আরও প্রসার হবে।

সংবাদ সম্মেলনে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যানইউ

Next Post

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, যা বলল ইউনেস্কো

Next Post
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, যা বলল ইউনেস্কো

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, যা বলল ইউনেস্কো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh