Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home সর্বশেষ

উন্নত চিকিৎসায় যে কারণে বিকল্প হতে যাচ্ছে চীন

উন্নত চিকিৎসায় যে কারণে বিকল্প হতে যাচ্ছে চীন

ছবি- সংগৃহিত

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশের রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের হাসপাতালে যান। চিকিৎসা খরচ বিবেচনায় থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তুলনায় প্রতিবেশী দেশ ভারত সাশ্রয়ী। ফলে বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের বেশির ভাগই ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ে যান।

জটিল রোগে আক্রান্ত বাংলাদেশের রোগীরা চিকিৎসা গ্রহণের জন্য মেডিকেল ভিসায় যেতেন। এছাড়া ভিজিট ভিসায় ভ্রমণে গিয়েও অনেকে ভারতে চিকিৎসা নিয়ে আসতেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের ফলে ভারতের ভিসা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ভিজিট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। মেডিকেল ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। ফলে নিরুপায় হয়ে অনেকেই থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালে ছুটছেন। ভারতের তুলনায় এ দুটি দেশে চিকিৎসা খরচ বেশি হওয়ায় রোগীদের স্বজনরা বিপাকে পড়ছেন।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদি পরিকল্পনায় জটিল রোগে আক্রান্ত বাংলাদেশি রোগীদের অপেক্ষাকৃত কম খরচে বিদেশের হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার চীনের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় চীনকে বাংলাদেশে একটি উন্নত মানের বিশেষত হাসপাতাল নির্মাণের অনুরোধ জানিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেছেন, চীন এরই মধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে। তাছাড়া সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চারদিনের রাষ্ট্রীয় সফরকালে চীন সরকার বাংলাদেশে একটি উন্নতমানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালের নির্দিষ্ট তলা বরাদ্দ করেছে।

চিকিৎসার খরচও বেশ যুক্তিসঙ্গত। একজন বাংলাদেশি রোগী চীনা নাগরিকদের সমান খরচেই চিকিৎসা গ্রহণ করতে পারেন, বলেন রাষ্ট্রদূত ইসলাম।

গত ৩০ মার্চ প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার চীনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন।

কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা ও কুনমিং রুটে বিমান টিকিটের দাম কমানোর উদ্যোগও নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্মুক্ত করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী বলেন, জটিল রোগে আক্রান্ত রোগীরা বাংলাদেশ থেকে প্রধানত ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যান। এ দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম খরচে বাংলাদেশি রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিতে বিকল্প হিসেবে চীনকে ভাবা হচ্ছে। বাংলাদেশের রোগীরা চীনের হাসপাতালে চিকিৎসা গ্রহণ শুরু করলে প্রতিযোগিতার কারণে অন্য তিনটি দেশের খরচ কমবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গেলে টাকা চলে যায়। এ কারণে চীনকে বাংলাদেশের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল নির্মাণের পাশাপাশি কিছুদিন তাদের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের মাধ্যমে হাসপাতালটি পরিচালনার দায়িত্ব পালন করতে অনুরোধ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা প্রযুক্তির ব্যবহার শিখতে পারবেন। এরপর একইভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ প্রশিক্ষিত জনবল দ্বারা রোগীদের উন্নতমানের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। মেডিকেল ইকুইপমেন্ট ও হেলথকেয়ার এই বিনিয়োগ আলোচনায় থাকবে বলে তিনি জানান।

Previous Post

গণমাধ্যমের ওপর ক্ষেপেছেন পরীমনি

Next Post

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অগ্রহণযোগ্য: অভিভাবক ঐক্য ফোরাম

Next Post
এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অগ্রহণযোগ্য: অভিভাবক ঐক্য ফোরাম

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অগ্রহণযোগ্য: অভিভাবক ঐক্য ফোরাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh